হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরাইলে হিজবুল্লাহর একদিনে ৬৩টি হামলা

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ রোববার (২২ মার্চ) ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে নজিরবিহীন হামলার দাবি করেছে। তাদের নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে সোমবার (২৩ মার্চ) ভোরে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, রোববার তারা মোট ৬৩টি হামলা সম্পন্ন করেছে। খবর আল জাজিরার।

এসব হামলায় ইসরাইলের অভ্যন্তরে এবং দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরাইলি সেনাদের লক্ষ্য করে রকেট, ড্রোন এবং কামানের গোলা বর্ষণ করা হয়েছে। তবে অন্যান্য দিনের তুলনায় সোমবারের চিত্র কিছুটা ভিন্ন। এদিন এখন পর্যন্ত নতুন কোনো হামলার ঘোষণা দেয়নি গোষ্ঠীটি।

অন্যদিকে, হিজবুল্লাহর পক্ষ থেকে আসা ক্রমাগত হুমকির কথা উল্লেখ করে ইসরাইল দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরু করেছে। গত ২ মার্চ থেকে লেবাননে ইসরাইলি বাহিনীর ধারাবাহিক হামলায় নিহতের সংখ্যা ১,০২৯ জনে পৌঁছেছে এবং আহত হয়েছেন ২,৭৮৬ জন।

সংঘাতের ভয়াবহতায় ইতোমধ্যে ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়ে মানবেতর জীবনযাপন করছে। এই পাল্টাপাল্টি হামলা ও বিপুল প্রাণহানি পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে চরম সংকটের মুখে ঠেলে দিয়েছে।

নির্বাচনে ধাক্কা খেয়ে যুক্তরাষ্ট্রে আরো কোণঠাসা হচ্ছে ইসরাইল

সৌদি-পাকিস্তানের সঙ্গে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করল তুরস্কের পার্লামেন্ট

ইয়েমেন যুদ্ধে সামরিক হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান ইরানের

হেরে গিয়েও জুয়ার টেবিল ছাড়ছে না ট্রাম্প প্রশাসন: গালিবাফ

হরমুজে মাইনে আঘাত পেয়ে ট্যাংকারে আগুন, বন্ধ চলাচল

যুদ্ধ বন্ধের বিনিময়ে সৌদির কাছে ৫১ বিলিয়ন ডলার দাবি হুথিদের

তেহরানে পুড়িয়ে দেওয়া হলো ট্রাম্প-ভ্যান্স-নেতানিয়াহুর বিশাল ব্যানার

বন্ধুকে হত্যার দায়ে কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড

নেতানিয়াহুর ‘হামাস-সমর্থক’ তকমা সত্ত্বেও সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চাইছেন বিরোধীরা

যুদ্ধ নিয়ে নতুন যে বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা