হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুদ্ধ শুরুর পর থেকে ইরানে ২৪ স্বাস্থ্যকর্মী নিহত

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানে চলমান যুক্তরাষ্ট্র-ইসরাইলি হামলায় দেশটির স্বাস্থ্যখাতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ইরানের জরুরি চিকিৎসা সেবা সংস্থার প্রধান। খবর আলজাজিরার

তিনি জানান, যুদ্ধ শুরুর পর থেকে সেবা দিতে গিয়ে অন্তত ২৪ জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান এবং স্বাস্থ্য ও খাদ্যসেবা খাতে কর্মরত বিভিন্ন স্তরের কর্মী রয়েছেন।

এছাড়া অন্তত ১১৪ জন স্বাস্থ্যকর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে ৭৪ জন ‘ইএমএস ১১৫’ জরুরি সেবাকর্মী, যারা ঘটনাস্থলে আহতদের চিকিৎসা দিতে গিয়ে নিজেরাই আহত হন।

প্রতিবেদন অনুযায়ী, হামলায় ৩৩০টিরও বেশি স্বাস্থ্যসেবা স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি একটি উদ্ধারকারী হেলিকপ্টারও ধ্বংস হয়েছে।

স্বাস্থ্য খাতে এই ধারাবাহিক হামলা পরিস্থিতিকে আরো সংকটাপন্ন করে তুলছে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

নেপালের ভয়াবহ বন্যায় শত শত পর্যটক নিখোঁজ, কোন দেশের কতজন

ভারতে হিজাব পরায় বাধা, ক্ষুব্ধ ওয়াইসি বললেন ‘এটি ইসলামের ওপর আঘাত’

মস্কোয় প্রদর্শনীতে তুলে ধরা হলো রাশিয়ার ১১০০ বছরের ইসলামী ঐতিহ্য

ইসরাইলি দখলদারিত্বের অবসান ছাড়া শান্তি আসবে না: জাতিসংঘে কাতার

ইয়েমেনের আল-মাখা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

হামজা চৌধুরী লেস্টার ছেড়ে যাচ্ছেন ডার্বি কাউন্টিতে!

তিব্বতে ভূমিকম্প, তিন মিনিট পর নেপালে ভয়াবহ বন্যা—নেপথ্যে কী

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

নিখোঁজের ৩২ ঘণ্টা পর সাগরে মিলল নিউজিল্যান্ডের কিশোরের লাশ