হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের ছাড় নীতিতে নির্বিঘ্নে হরমুজ পাড়ি দিল ইরাকি তেল ট্যাঙ্কার

আমার দেশ অনলাইন

ইরানের বিশেষ ছাড় নীতির আওতায় হরমুজ প্রণালী দিয়ে ইরাকের একটি তেলবাহী ট্যাংকার নির্বিঘ্নে অতিক্রম করেছে। খবর আলজাজিরার।

তথ্য সংস্থা এলএসইজি ও কেপলারের ডেটা অনুযায়ী, ‘ওশান থান্ডার’ নামের ট্যাংকারটি ইরানের উপকূলঘেঁষে প্রণালীটি পার হয়। ইরান একদিন আগে ঘোষণা দিয়েছিল, গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথে চলাচলের ক্ষেত্রে ইরাককে কোনো বিধিনিষেধের আওতায় আনা হবে না।

মেরিন ট্রাফিক ট্র্যাকার অনুযায়ী, ট্যাংকারটি সর্বশেষ ওমান উপসাগরে অবস্থান করছিল।

কেপলারের তথ্য বলছে, ‘ওশান থান্ডার’ গত ২ মার্চ প্রায় ১০ লাখ ব্যারেল বসরা হেভি ক্রুড তেল বোঝাই করে এবং এপ্রিলের মাঝামাঝি মালয়েশিয়ার পেঙ্গেরাং বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালীতে উত্তেজনার মধ্যেও এই চলাচলকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

ইয়েমেন যুদ্ধে সামরিক হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান ইরানের

হেরে গিয়েও জুয়ার টেবিল ছাড়ছে না ট্রাম্প প্রশাসন: গালিবাফ

হরমুজে মাইনে আঘাত পেয়ে ট্যাংকারে আগুন, বন্ধ চলাচল

যুদ্ধ বন্ধের বিনিময়ে সৌদির কাছে ৫১ বিলিয়ন ডলার দাবি হুথিদের

তেহরানে পুড়িয়ে দেওয়া হলো ট্রাম্প-ভ্যান্স-নেতানিয়াহুর বিশাল ব্যানার

বন্ধুকে হত্যার দায়ে কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড

নেতানিয়াহুর ‘হামাস-সমর্থক’ তকমা সত্ত্বেও সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চাইছেন বিরোধীরা

যুদ্ধ নিয়ে নতুন যে বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা

সৌদি আরব ও সিরিয়ার প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই

সৌদি জোটের হামলায় ইয়েমেনে ২০ জন নিহত