হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার কথা ভাবছে সিরিয়া

আমার দেশ অনলাইন

এআই দ্বারা নির্মিত প্রতীকী ছবি।

তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের সমন্বয়ে গঠিত ন্যাটো ধাঁচের মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করছে সিরিয়া। শনিবার বাহরাইনে অনুষ্ঠিত মানামা সংলাপ সম্মেলনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, ‘মক্কা জোটে সিরিয়ার অন্তর্ভুক্তির বিষয়টি মূল্যায়নে বর্তমানে আলোচনা চলছে।’

ইয়েমেনের হুতিদের ক্রমবর্ধমান হামলার মুখে সৌদি আরব যখন আঞ্চলিক সমর্থন জোরদারের চেষ্টা করছে, তখন সিরিয়ার এই আগ্রহ সামনে এল। ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদের পতনের পর ক্ষমতায় আসা সিরিয়ার বর্তমান সরকারের অন্যতম প্রধান সমর্থক সৌদি আরব।

চলতি মাসে হুতিদের বড় ধরনের হামলায় সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর দুই সপ্তাহ বন্ধ রাখতে হয়েছিল। এমন পরিস্থিতিতে হুতিদের হামলা মোকাবিলায় বিভিন্ন দেশের সমর্থন চাইছে রিয়াদ।

গত আগস্টে ইসলামের পবিত্রতম শহর মক্কায় সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর হামলাকে বাকি দুই দেশের ওপরও হামলা হিসেবে বিবেচনা করা হবে।

তবে ইরান-সমর্থিত হুতিদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো সামরিক অভিযানের ঘোষণা দেয়নি পাকিস্তান ও তুরস্ক।

সূত্র: আরব নিউজ

এমএমআর

ফের হামলার দুঃসাহস দেখালে যুদ্ধ বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়বে: ইরান

মধ্যপ্রাচ্যে যুদ্ধ নয়, শান্তি ফেরানোর আহ্বান সৌদি আরবের

মধ্যবর্তী নির্বাচনের আগে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতায় তেহরানে কাতারের ম্যারাথন বৈঠক

ইরানের উপকূলে মাছ ধরার নৌকায় ড্রোন হামলা, আহত ২

সৌদিতে হুথিদের নিখুঁত হামলার নেপথ্যে কি রুশ গুপ্তচর স্যাটেলাইট

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে যে ৭ শর্ত মানতে বলছে ইরান

পরমাণু নীতি পুনর্বিবেচনা এখন জনতার দাবি: তেহরানের খতিব

সৌদি আরবের তেলসমৃদ্ধ অঞ্চলে ড্রোন হামলা

হরমুজের কাছে জাহাজে হামলা, ২৫ নাবিককে উদ্ধার করল ওমান

ফের হামলা হলে ধ্বংসাত্মক জবাব দেওয়ার হুঁশিয়ারি আরাগচির