হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্র-ইসরাইলের মতো রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ চালাচ্ছে না ইরান: বাঘাই

আমার দেশ অনলাইন

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্র-ইসরাইলের মতো সন্ত্রাসী সহিংসতার আশ্রয় নেওয়ার প্রয়োজন নেই ইরানের

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানি কর্মকর্তাদের হত্যা এবং বেসামরিক নাগরিকদের ওপর হামলার মাধ্যমে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ চালাচ্ছে। খবর আলজাজিরার।

একটি পোস্টে বাঘাই বলেন, ‘ইরানের বিরুদ্ধে আগ্রাসী যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইল রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের সবচেয়ে স্পষ্ট রূপ দেখিয়েছে। তারা কর্মকর্তাদের হত্যা করছে এবং সাধারণ বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তুতে পরিণত করছে।’

তিনি আরো বলেন, ইরান দৃঢ় প্রতিরোধ ও বৈধ আত্মরক্ষার মাধ্যমে এর জবাব দিয়েছে এবং দিয়ে যাচ্ছে। শত্রুদের মতো সন্ত্রাসী সহিংসতার আশ্রয় নেওয়ার কোনো প্রয়োজন ইরানের নেই। একইভাবে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ব্যাহত করারও কোনো কারণ নেই। কারণ, এসব মানুষও তাদের নেতাদের বিপর্যয়কর সিদ্ধান্তের শিকার।

বাঘাই বলেন, যুদ্ধের কয়েক দিন ধরে বিজয়ের দাবি করার পর এখন মার্কিন কর্মকর্তাদের সামরিক বাঙ্কারে আশ্রয় নেওয়ার বিষয়টি জনসমর্থন আদায়ের স্বচ্ছ প্রচেষ্টা। অথচ নিজেদের নেতাদের মিথ্যাচার এবং যুক্তরাষ্ট্র কার্যত ইসরাইলের স্বার্থ এগিয়ে নেওয়ার হাতিয়ারে পরিণত হওয়ায় মার্কিন জনগণের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।

এমএমআর

মুসলিমদের সামরিক শক্তি শত্রুর মনে ভীতি সৃষ্টির পর্যায়ে উন্নীত করতে হবে: আয়াতুল্লাহ শিরাজি

আইআরজিসির সঙ্গে সম্পৃক্ততার দায়ে বাহরাইনে ৬৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

ফিলিস্তিনি বংশোদ্ভূত আহমেদ তিবি ইসরাইলের ডেপুটি স্পিকার নির্বাচিত

মার্কিন অবরোধের মধ্যেও ইরানে ৬ মাসের খাদ্য মজুত

প্রতিবেশীদের সঙ্গে জ্বালানি সহযোগিতা জোরদারের উদ্যোগ ইরানের

হরমুজে মাইন বিস্ফোরণে তেলবাহী জাহাজে আগুন

হুথিদের দখলে বাব আল-মান্দেব প্রণালি

মধ্যপ্রাচ্যে অস্থিরতা সত্ত্বেও বিশ্ববাজারে কমল তেলের দাম

হরমুজে মাইন বিস্ফোরণের শিকার তেলবাহী ২ ট্যাংকার

আক্রমণের কৌশল পাল্টাল ইরান