হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানি ক্ষেপণাস্ত্রে ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলেন তেল আবিবের মেয়র

আমার দেশ অনলাইন

ক্ষেপণাস্ত্রের ‘সরাসরি আঘাতে’ একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন তেল আবিবের মেয়র রন হুলদাই।

তিনি জানান, এ ঘটনায় চারজন সামান্য আহত হয়েছেন। আহতদের চিকিৎসা দিচ্ছেন উদ্ধারকর্মীরা।

ঘটনাস্থলে থাকা এএফপি সংবাদদাতার তথ্য বলছে, শহরের উত্তরাঞ্চলের অভিজাত এলাকায় একটি পুরনো তিনতলা ভবন ধ্বংস হয়ে গেছে।

আর্মি রেডিও সহ বেশ কয়েকটি ইসরায়েলি সংবাদমাধ্যমের মতে, কোনো রকেট লঞ্চার থেকে ছোঁড়া তিন থেকে চারটি ওয়ারহেডের কারণে এ ক্ষতি হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

তাদের ধারণা, ওয়ারহেডগুলোর প্রতিটিতে প্রায় ১০০ কিলোগ্রাম বিস্ফোরক ছিল।

ইসরায়েলি জরুরি সেবা বিভাগ ঘটনাস্থলের একাংশের একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে বিস্ফোরণের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র দেখা যাচ্ছে।

সংস্থাটি জানিয়েছে, আহত চারজনকে চিকিৎসা দিয়ে দ্রুত ছেড়ে দিয়েছে তারা।

ইমরান খানের চিকিৎসায় বিশেষ সুবিধা, আইনের দৃষ্টিতে সমতা নিয়ে বিতর্ক

রোহিঙ্গা প্রত্যাবাসন : প্রশ্নবিদ্ধ নতুন কমিটি

ফিফা সভাপতি ইনফান্তিনোর পদত্যাগের দাবিতে সোচ্চার কিংবদন্তি ফুটবলাররা

আবারও বাড়ল স্বর্ণের দাম

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন

সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের সুখবর দিল কেন্দ্রীয় ব্যাংক

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

নতুন দ্বীপ বানাচ্ছে সিঙ্গাপুর, ভবিষ্যৎ শিল্পায়নে শক্তিশালী পরিকল্পনা

ইরানের সঙ্গে সম্পর্ক, চার ভারতীয় কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা