হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি নেই, বললেন রুবিও

আলজাজিরা

ক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: এপি

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ বন্ধে আলোচনায় এখনো কোনো অগ্রগতি হয়নি। এমনকি সমঝোতার কাছাকাছি পৌঁছানোরও কোনো লক্ষণ নেই। ইরানের কিছু দাবি ‘অগ্রহণযোগ্য’ এবং কোনো কোনো ক্ষেত্রে ‘আপত্তিকর ও অযৌক্তিক’ হওয়ায় আলোচনা এগোচ্ছে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

ফ্লোরিডার হোমস্টেড এয়ার রিজার্ভ ঘাঁটিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রুবিও। তিনি জানান, যুদ্ধ বন্ধে মধ্যস্থতার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। কয়েকটি দেশ বিভিন্ন প্রস্তাব নিয়ে ইরানের সঙ্গে যোগাযোগ করছে। তবে এখন পর্যন্ত এসব উদ্যোগে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি।

রুবিও বলেন, ‘আলোচনায় কোনো অগ্রগতির খবর আমার কাছে নেই। কয়েকটি দেশ বিভিন্ন ধারণা ও প্রস্তাব নিয়ে ইরানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে। তবে আমরা কোনো সমঝোতার দ্বারপ্রান্তে রয়েছি, এমনটা বলা যাবে না।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনৈতিকভাবে সমস্যা সমাধান করতে চান বলেও উল্লেখ করেন রুবিও। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট সব সময় কূটনৈতিক উপায়ে এই সমস্যাসহ সব সমস্যার সমাধান করতে চান। দুর্ভাগ্যজনকভাবে, কখনো কখনো তা সম্ভব হয় না।’

তবে সমঝোতার কোনো সুযোগ থাকলে যুক্তরাষ্ট্র তা খতিয়ে দেখবে বলে জানান তিনি। রুবিও বলেন, ‘কোনো চুক্তিতে পৌঁছানোর সুযোগ থাকলে আমরা তা খতিয়ে দেখব। কিন্তু এই মুহূর্তে আলোচনা খুব একটা ফলপ্রসূ হচ্ছে না। কারণ, ইরানের দাবিগুলো শুধু অগ্রহণযোগ্যই নয়, কোনো কোনো ক্ষেত্রে তা আপত্তিকর, অযৌক্তিক এবং বাস্তবতাবিবর্জিত।’

প্যারিসে জি-৭ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে এসব মন্তব্য করেন মার্কো রুবিও। ওই বৈঠকে অংশ নিতে ফ্রান্সের উদ্দেশে রওনা হওয়ার আগে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এএম

ভ্যান্সের ইরান যুদ্ধবিরোধী মন্তব্যে অনেকেই অসন্তুষ্ট: ট্রাম্প

ড্রোন হামলায় ইরাকের গ্যাসক্ষেত্রে আগুন, উৎপাদন বন্ধ

সরকার গঠনে নেতানিয়াহুকে পাশে চান আইজেনকোট

দীর্ঘ শাসনামলে যেসব ক্ষেত্রে ব্যর্থ নেতানিয়াহু

কেবল ফিলিস্তিনি হওয়ার কারণেই অপরাধী হিসেবে গণ্য হচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকেরা

সৌদি আরবের কিং খালিদ বিমানবন্দরে হামলার দাবি হুথিদের

ইরানের নিষেধাজ্ঞা অমান্য, হরমুজে তিন জাহাজে আগুন

চার দেশকে হরমুজে ছাড় দিয়ে বিনিময়ে কী পাচ্ছে ইরান

ইয়েমেনে ১ লাখ ৬৫ হাজার শিশু ঘরছাড়া: ইউনিসেফ

ইরানের বিরুদ্ধে অভিযান এখনো শেষ হয়নি: ইসরাইল