হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ভূপাতিত বিমানের পাইলট উদ্ধারের মার্কিন অভিযান ব্যর্থ: ইরান

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারের জন্য যুক্তরাষ্ট্র যে অভিযান চালিয়েছে, তা এখন পর্যন্ত ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে ইরান।

এর আগে, ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে গণমাধ্যমে ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম।

সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, ভূপাতিত বিমানের পাইলটকে উদ্ধারের চেষ্টা চালায় যুক্তরাষ্ট্র। তবে পাইলটের অবস্থা এখনো স্পষ্ট নয়।

তাসনিমের প্রতিবেদনে বলা হয়, এই উদ্ধার অভিযানে ব্ল্যাক হক হেলিকপ্টার এবং সি-১৩০ হারকিউলিস বিমান ব্যবহার করা হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত এই প্রচেষ্টা সফল হয়নি।

এদিকে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

আলজাজিরা জানিয়েছে, ইরানের এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এর আগে মার্চ মাসে একটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়ে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছিল।

ব্রিটেনে ইসলামি প্রজাতন্ত্র গড়ছেন না মুসলিমরা—এটি তাদেরই দেশ

নেপালের ভয়াবহ বন্যায় শত শত পর্যটক নিখোঁজ, কোন দেশের কতজন

ভারতে হিজাব পরায় বাধা, ক্ষুব্ধ ওয়াইসি বললেন ‘এটি ইসলামের ওপর আঘাত’

মস্কোয় প্রদর্শনীতে তুলে ধরা হলো রাশিয়ার ১১০০ বছরের ইসলামী ঐতিহ্য

ইসরাইলি দখলদারিত্বের অবসান ছাড়া শান্তি আসবে না: জাতিসংঘে কাতার

ইয়েমেনের আল-মাখা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

হামজা চৌধুরী লেস্টার ছেড়ে যাচ্ছেন ডার্বি কাউন্টিতে!

তিব্বতে ভূমিকম্প, তিন মিনিট পর নেপালে ভয়াবহ বন্যা—নেপথ্যে কী

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান