হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরাইলে জোট গড়তে ইয়াইর গোলানের দলের সঙ্গে চুক্তি আইজেনকটের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইসরাইলে নতুন সরকার গঠনের দায়িত্ব পাওয়া ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকট ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়াইর গোলানের সঙ্গে জোট চুক্তি স্বাক্ষরে সম্মত হয়েছেন। বৃহস্পতিবার দুই দলের পক্ষ থেকে যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়।

যৌথ বিবৃতিতে বলা হয়, ইয়াশার পার্টির চেয়ারম্যান গাদি আইজেনকট ও ডেমোক্র্যাটস পার্টির চেয়ারম্যান ইয়াইর গোলান দুই দলের মধ্যে একটি জোট চুক্তি স্বাক্ষরের বিষয়ে একমত হয়েছেন। তবে চুক্তির শর্তাবলি প্রকাশ করা হয়নি।

এর কয়েক দিন আগে ইসরাইল বেইতেনু পার্টির নেতা আভিগদর লিবারম্যানের সঙ্গেও জোট গঠনের বিষয়ে সমঝোতায় পৌঁছানোর কথা জানিয়েছিলেন আইজেনকট। দেশটিতে সরকার গঠনের ক্ষেত্রে জোট চুক্তির মাধ্যমে দলগুলোর পারস্পরিক সহযোগিতা, নীতিনির্ধারণ, আইন প্রণয়ন এবং পার্লামেন্টে ভোট দেওয়ার বিষয়ে সমঝোতা নির্ধারিত হয়।

আইজেনকটের নেতৃত্বে সরকার গঠনের উদ্যোগে গঠিত ‘চেঞ্জ ব্লক’-এ রয়েছে তার ইয়াশার পার্টি, লিবারম্যানের ইসরাইল বেইতেনু, নাফতালি বেনেটের টুগেদার পার্টি এবং গোলানের ডেমোক্র্যাটস পার্টি।

১২০ আসনের ইসরাইলি পার্লামেন্ট নেসেটে এই জোটের আসনসংখ্যা ৪৮। ইউনাইটেড তোরাহ জুডাইজম ও শাস পার্টির সমর্থন পেলে তাদের আসনসংখ্যা বেড়ে ৬১-তে পৌঁছাবে, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা।

এদিকে ১৯টি আসনের অধিকারী আরব দলগুলো জানিয়েছে, বেনিয়ামিন নেতানিয়াহুকে নতুন সরকার গঠন থেকে বিরত রাখতে আইজেনকটের নেতৃত্বাধীন সরকারকে পার্লামেন্টে সমর্থন দিতে তারা প্রস্তুত।

সরকার গঠনের জন্য আইজেনকটকে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছেন ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। প্রয়োজনে তিনি প্রেসিডেন্টের কাছে একবারের জন্য আরো ১৪ দিন সময় বাড়ানোর আবেদন করতে পারবেন।

সূত্র: মিডল ইস্ট মনিটর

সুদানে আরএসএফের হামলায় নিহত ১৪

টেকনাফ সীমান্তে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার

মার্কিন বাহিনীর কাছ থেকে ২ জাহাজ পুনরুদ্ধার করল ইরান

ইরানের আকাশ প্রতিরক্ষার মুখে পিছু হটল মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান

রাশিয়া-চীনের সহায়তায় ইরানের শক্তি বাড়ার দাবি উড়িয়ে দিলেন ট্রাম্প

গাজায় সংহতি কেন গণহত্যা বন্ধ করতে পারেনি

তেল বিক্রির অর্থ দিয়ে ১৬ বিলিয়ন ডলারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করবে তুরস্ক-ইরাক

সৌদির তেল শোধনাগারে হুথিদের হামলার তীব্র নিন্দা জানাল মুসলিম ওয়ার্ল্ড লিগ

কুয়েতে প্রাণঘাতী ড্রোন হামলার দায় অস্বীকার করল ইরান

হুথিদের হামলায় সৌদির বৃহত্তম তেল শোধনাগারে আগুন, নিহত ১