হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে যা বললেন ইরানের পার্লামেন্ট স্পিকার

মুজাহিদ খান, আত্রাই (নওগাঁ)

ছবি: প্রেস টিভি

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেছেন, তেহরান সংলাপ ও কূটনৈতিক পন্থার বিরোধিতা করে না। তবে সংলাপ অবশ্যই ভারসাম্যপূর্ণ এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে হতে হবে বলে মনে করেন তিনি। খবর প্রেস টিভির।

সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে কালিবাফ বলেন, আন্তর্জাতিক নিয়ম ও বিধি অনুসারে আন্তরিক আলোচনার জন্য ইরান প্রস্তুত রয়েছে। তবে যুদ্ধ শুরুর উদ্বেগের মধ্যে আলোচনা মূলত উত্তেজনা ও নিরাপত্তাহীনতাকেই ইন্ধন জোগায় বলে মনে করেন তিনি।

তিনি জোর দিয়ে বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রমাণ করে দিয়েছেন, তিনি যুদ্ধের হুমকির মাধ্যমে তার নিজস্ব রাজনৈতিক মতামত চাপিয়ে দিতে চান।

কালিবাফ ২০২৫ সালের জুনে ইরানের বিরুদ্ধে মার্কিন আগ্রাসনের কথাও উল্লেখ করেন । বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ষষ্ঠ দফায় পরোক্ষ আলোচনার মাত্র দুই দিন আগে ওই হামলা হয়।

তিনি আরো বলেন, “যতক্ষণ ইরানি জাতির অধিকারের কোনো নিশ্চয়তা না পাওয়া যায়, ইরানি জাতির অর্থনৈতিক স্বার্থ ও সুবিধা সুরক্ষিত না হয় এবং ইরানি জাতির মর্যাদাকে সম্মান না করা হয়, স্বাভাবিকভাবেই আলোচনার প্রশ্নই উঠতে পারে না। কারণ আমরা নিষেধাজ্ঞা, কোনো মত চাপিয়ে দেওয়া বা আত্মসমর্পণকে আলোচনা হিসেবে বিবেচনা করি না।”

কালিবাফ বলেন, ট্রাম্প যদি সত্যিকার অর্থে শান্তি চান এবং নোবেল শান্তি পুরস্কারের যোগ্য বলে দাবি করেন, তাহলে তাকে অবশ্যই ‘প্রকৃত শান্তি’ অর্জনের জন্য পদক্ষেপ নিতে হবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বুধবার সতর্ক করে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

আরএ

মোজতবা খামেনিকে হত্যার হুমকি ইসরাইলের, রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ বলছে ইরান

দোহা বৈঠকে অগ্রগতি, খামেনির দাফনের পর ফের আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র-ইরান

পরমাণু কেন্দ্রে আইএইএর পরিদর্শনের দাবি নাকচ করল ইরান

যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে চায় যুক্তরাষ্ট্র ও ইরান

খামেনির জানাজায় যোগ দেবেন ৩০ দেশের প্রতিনিধি

ফিলিস্তিনিদের প্রজনন ক্ষমতা ধ্বংস করছে ইসরাইল

খামেনি হত্যার প্রতিশোধ নেব, বলল ইরানের নিরাপত্তা পরিষদ

ইরানের পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনা ‘ভালোভাবেই এগোচ্ছে’: ট্রাম্প

সর্বোচ্চ নেতাকে হত্যার হুমকি, ‘পোষ্যদের’ শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি ইরানের

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা খামেনির দাফন অনুষ্ঠানের প্রস্তুতি শেষ পর্যায়ে