হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের সঙ্গে বৈঠক হতে পারে এ সপ্তাহেই: মার্কিন বিশেষ দূত

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যজুড়ে অব্যাহত সংঘাতের মধ্যেই ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এ সপ্তাহেই ইরানের সঙ্গে বৈঠকে বসার বিষয়ে আশাবাদী। তিনি আরও জানান, চলতি সপ্তাহের শুরুতে প্রস্তাবিত ১৫-দফা চুক্তির বিষয়ে ইরানের উত্তরের অপেক্ষায় রয়েছে ওয়াশিংটন।

গত কয়েক ঘণ্টায় ইরানের রাজধানী তেহরানে বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরান দাবি করেছে, বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এ মাসে তৃতীয়বারের মতো হামলা চালানো হয়েছে। অন্যদিকে ইসরাইল জানিয়েছে, তারা মধ্য ইরানের আরাক ভারী পানি প্ল্যান্টে সফলভাবে আঘাত হেনেছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দাবি করেছেন যে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের এই হামলাগুলো বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে চালানো হচ্ছে। এই আগ্রাসনের জন্য তাদের চড়া মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন

বেশ কয়েকটি উপসাগরীয় দেশ নতুন করে হামলা ও আকাশপথে আসা হুমকি প্রতিহত করার খবর দিয়েছে। সংযুক্ত আরব আমিরাত (ইউএই) জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে ছোড়া ব্যালেস্টিক মিসাইল এবং ড্রোন সফলভাবে প্রতিহত করেছে।

সূত্র: বিবিসি

ভারতে হিজাব পরায় বাধা, ক্ষুব্ধ ওয়াইসি বললেন ‘এটি ইসলামের ওপর আঘাত’

মস্কোয় প্রদর্শনীতে তুলে ধরা হলো রাশিয়ার ১১০০ বছরের ইসলামী ঐতিহ্য

ইসরাইলি দখলদারিত্বের অবসান ছাড়া শান্তি আসবে না: জাতিসংঘে কাতার

ইয়েমেনের আল-মাখা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

হামজা চৌধুরী লেস্টার ছেড়ে যাচ্ছেন ডার্বি কাউন্টিতে!

তিব্বতে ভূমিকম্প, তিন মিনিট পর নেপালে ভয়াবহ বন্যা—নেপথ্যে কী

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

নিখোঁজের ৩২ ঘণ্টা পর সাগরে মিলল নিউজিল্যান্ডের কিশোরের লাশ

চেয়ারে বসাকে কেন্দ্র করে রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪