হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কম নজিরবিহীন

আমার দেশ অনলাইন

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নজিরবিহীনভাবে কমে গেছে। সোমবার মাত্র একটি পণ্যবাহী জাহাজ এই সরু জলপথ অতিক্রম করেছে। এটি গত ৭ মে’র পর এক দিনে সর্বনিম্ন জাহাজ চলাচলের ঘটনা।

জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান কেপলারের প্রাথমিক তথ্য অনুযায়ী, সোমবার একটি বড় গ্যাসবাহী জাহাজ ওমান উপসাগরের দিক থেকে হরমুজ প্রণালিতে প্রবেশ করে। এর আগের দিন রোববার এই জলপথ দিয়ে ছয়টি জাহাজ চলাচল করেছিল।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে সাম্প্রতিক সময়ে নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে জাহাজ চলাচল ব্যাপকভাবে কমেছে। এর আগে চলতি মাসেও কয়েক দফা জাহাজ চলাচল এক অঙ্কে নেমে আসে।

হরমুজ প্রণালি দিয়ে যুদ্ধ শুরুর আগে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহন করা হতো। ফলে এই পথে জাহাজ চলাচল কমে যাওয়ায় আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে।

তবে কেপলারের তথ্য এখনো প্রাথমিক। কিছু জাহাজ নিরাপত্তার কারণে তাদের ট্রান্সপন্ডার বা স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা (এআইএস) বন্ধ করে চলাচল করে। ফলে প্রকৃত জাহাজ চলাচলের সংখ্যা প্রকাশিত তথ্যের চেয়ে বেশি হতে পারে।

এদিকে হরমুজ প্রণালি নিয়ে উত্তেজনার মধ্যেই ইরান সম্প্রতি ৪৫টি ট্যাংকারকে কালো তালিকাভুক্ত করেছে এবং তাদের বিরুদ্ধে জরিমানা, আটক বা পণ্য জব্দের হুমকি দিয়েছে। এতে গুরুত্বপূর্ণ এই নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচলের ঝুঁকি আরও বেড়েছে।

সূত্র: আলজাজিরা, রয়টার্স ও মেহর নিউজ এজেন্সি

ছেলেকে হত্যার চেষ্টা করেছিল ইরান, দাবি নেতানিয়াহুর

ভাইয়ের লাশ নিতে ঝিনাইদহে আফগান নাগরিক, হস্তান্তর নিয়ে জটিলতা

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত বন্ধে পাকিস্তানের নতুন উদ্যোগ

বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে আতঙ্কের জনপদ ঈশ্বরদী

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপদ প্রত্যাবাসনের দাবিতে সমাবেশ

লোডশেডিংয়ে ২০-২৫ কোটি টাকার মাছ মারা গেছে

উপসম্পাদকীয়: তারেক রহমানকে কেন দিল্লি নিতে বেপরোয়া ভারত?

একরামুল হত্যা মামলা: ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

সবচেয়ে ব্যয়বহুল নির্বাচন যুক্তরাষ্ট্রে, রাজনৈতিক অর্থের দাপট কেন

নাগেশ্বরীতে সুস্থ ব্যক্তিদের প্রতিবন্ধী সাজিয়ে সরকারি ভাতা প্রদান, তদন্তের দাবি