হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হরমুজ ঘিরে উত্তেজনা, অবরুদ্ধ এলাকায় প্রবেশে জাহাজ আটকের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী গালফ অব ওমান ও হরমুজ প্রণালির পূর্বাঞ্চলীয় আরব সাগরে সকল জাহাজের ওপর অবরোধ কার্যকর করার ঘোষণা দিয়েছে। এছাড়া অবরুদ্ধ এলাকায় বিনা অনুমতিতে জাহাজ প্রবেশ করলে তা আটকের ঘোষণা দিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

সেন্টকমের দেওয়া বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে, কোনো জাহাজ যদি অনুমতি ছাড়া এই অবরুদ্ধ এলাকায় প্রবেশ বা প্রস্থান করে, তাহলে সেটিকে আটক, দিক পরিবর্তন কিংবা জব্দ করা হতে পারে।

তবে যুক্তরাষ্ট্র জানিয়েছে, এই অবরোধের ফলে হরমুজ প্রণালী দিয়ে নিরপেক্ষ জাহাজের স্বাভাবিক যাতায়াত বাধাগ্রস্ত হবে না—বিশেষ করে যেসব জাহাজের গন্তব্য ইরান নয়।

এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে এবং আন্তর্জাতিক বাণিজ্য, বিশেষ করে জ্বালানি পরিবহন খাতে বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে।

সূত্র: আলজাজিরা।

মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

শ্রীপুরে নদীতে সাঁতার কাটতে গিয়ে দুই স্কুলছাত্রের মৃত্যু

বিএনপির মামলা প্রত্যাহার হলেও হেফাজতের মামলা হয়নি

বাংলাদেশ একদিন জামায়াতের নেতৃত্বে পরিচালিত হবে: হামিদুর রহমান আযাদ

কুড়িগ্রামে ধানের জমি থেকে মানুষের খণ্ডিত পা উদ্ধার

সংসদ অভিমুখে পদযাত্রা ঘোষণা ১১ দলীয় ঐক্যের

দৌলতখানের বাংলাবাজারে ব্যবসায়ীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

হরমুজে অস্থায়ী নৌপথ খুলতে সম্মত ইরান-ওমান

বিজেপির মুসলিমবিরোধী রাজনীতির শিকার জ্যোতিনগর কলোনি, পানি নেই এক মাস ধরে

সৌদি থেকে আর ফিরলেন না বোয়ালমারীর সুরুজ