হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

প্রতিবেশী দেশগুলোকে আবারো সতর্ক করলো ইরান

আমার দেশ অনলাইন

ছবি: আমার দেশ।

ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং অর্থনৈতিক কেন্দ্রগুলোতে সাম্প্রতিক হামলার পর কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন, এসব হামলার ‘ভয়াবহ’ জবাব দেবে ইরান।


একই সঙ্গে মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোর উদ্দেশে নতুন করে আবারো সতর্কবার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। তিনি লিখেছেন, ‘আপনারা যদি নিজেদের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে চান, তবে আমাদের শত্রুদেরকে আপনাদের দেশ থেকে যুদ্ধ পরিচালনার সুযোগ দেবেন না।’


সাম্প্রতিক সময়ে ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের বাহিনীর মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। শুক্রবার যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানের অতি-গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি স্থাপনায় হামলা চালিয়েছে।


যার মধ্যে ইস্পাহান ও খুজেস্তান প্রদেশের মোবারকে স্টিল ইন্ডাস্ট্রিজ, মারকাজি প্রদেশের খান্দাব ভারী পানি উৎপাদন কেন্দ্রও রয়েছে।

ইসরাইল ও আমেরিকার হামলার জবাবে ইরানও পাল্টা আক্রমণ চালিয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের হামলায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।

এছাড়া সৌদি আরবের রিয়াদের কাছে অবস্থিত প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতেও হামলা চালিয়েছে ইরান। এই হামলায় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সূত্র: বিবিসি।

সংবেদনশীল অবস্থায় যুক্তরাষ্ট্র-ইরান কূটনীতি

ফের ইরান যুদ্ধ শুরু না করতে ট্রাম্পকে অনুরোধ তিন মুসলিম দেশের

গবেষণা কেন্দ্রে হামলাকে ‘যুদ্ধাপরাধ’ বলল ইরান

ইরানে ধ্বংসস্তূপ থেকে ৭ হাজার ২০০ জনকে জীবিত উদ্ধার

মধ্যপ্রাচ্যে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে মার্কিন বাহিনী

নিখোঁজ দুই জাহাজের সন্ধানে নেমেছে ইরাকের উদ্ধারকারী দল

নিষেধাজ্ঞা তুলে নিলেও ফ্রান্সেসকা আলবানিজের বিষয়ে অবস্থান বদলায়নি যুক্তরাষ্ট্র

ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ২০ শতাংশ রিপার ড্রোন ধ্বংস

ইসরাইলি বাহিনীর ওপর ১৬টি হামলার দাবি হিজবুল্লাহর

ইরান যুদ্ধের বিরোধিতায় মার্কিনিদের বড় অংশ, কমছে ট্রাম্পের জনপ্রিয়তা