হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো পরিকল্পনা নেই: ইরান

আমার দেশ অনলাইন

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির বিষয়ে মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। পরিবর্তে ইসরাইল ও উপসাগরীয় আরব দেশগুলোর ওপর হামলা চালিয়ে যাচ্ছে দেশটি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রাষ্ট্রীয় টেলিভিশনে জানিয়েছেন, ‘তার সরকার যুদ্ধ বন্ধে কোনো আলোচনায় অংশ নেয়নি। আমাদের আলোচনার কোনো পরিকল্পনাও নেই।’

তার মতে, এখন আলোচনার কথা বলা মানেই পরাজয় স্বীকার করে নেওয়া।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়, ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং যুদ্ধ বন্ধের জন্য তাদের নিজস্ব কিছু তুলে ধরেছে।

হোয়াইট হাউসের প্রেস সচিব জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরান আলোচনা করছে, যদিও ইরানের কর্মকর্তারা তা অস্বীকার করেছেন। ক্যারোলিন লেভিট বুধবার বলেন, ‘আলোচনা চলছে। আলোচনা ফলপ্রসূ হচ্ছে এবং তা অব্যাহত রয়েছে।’

লেভিট সতর্ক করে বলেন, ‘ইরানের সঙ্গে আলোচনা সফল না হলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের ওপর আগের যেকোনো সময়ের চেয়েও কঠিন আঘাত হানার বিষয়টি নিশ্চিত করবেন।’

সূত্র: দ্য গার্ডিয়ান

দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ হবে ৫০০ কিমি এক্সপ্রেসওয়ে

প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালনে জরুরি নির্দেশনা

সোবোসলাইয়ের শেষ মুহূর্তের গোলে লিভারপুলের নাটকীয় ড্র

রোমাঞ্চকর জয়ে মারেসকা যুগের শুভসূচনা

গফরগাঁওয়ে তিন মাসে ৬ বার ট্রেন লাইনচ্যুত

স্টার্ক ঝড়ে দুদিনেই টেস্ট শেষ

মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার অভিযোগ পরওয়ারের

‘তিন শূন্য দিয়ে লিটনকে বিচার করছি না’

পররাষ্ট্রমন্ত্রীর শূন্যতা পূরণেই হুমায়ূন কবিরকে নিয়োগ

পাঁচ বছর পর মোংলা বন্দরে সিবিএ নির্বাচন, মাঠে নতুন রাজনৈতিক সমীকরণ