হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরাইলে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

আমার দেশ অনলাইন

আজ মঙ্গলবার সকালে ইরান আবারও ইসরাইলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এ কথা জানিয়েছে। এর আগে ইসরাইলের উত্তরাঞ্চলে একটি ভবনে আঘাত হানা হয় এবং জেরুজালেমে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যায়। খবর বার্তা সংস্থা এএফপির।

ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) টেলিগ্রামে এক পোস্টে জানায়, ‘ইরান অধিকৃত অঞ্চলে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।’

কিছুক্ষণ পর তারা আরও জানায়, ‘ইরানি ক্ষেপণাস্ত্রগুলো ইসরাইলের একাধিক প্রতিরক্ষাব্যবস্থা ভেদ করেছে।’

ইসরাইলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড আদম উত্তরাঞ্চলের একটি ক্ষতিগ্রস্ত ভবনের ভিডিও প্রকাশ করে জানায়, এ ঘটনায় কোনো প্রাণহানি হয়নি।

আজ সকালে ইসরাইলি সামরিক বাহিনী একাধিক সতর্কবার্তা জারি করে জানায়, তারা ধেয়ে আসা ইরানি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং সেগুলো প্রতিহত করার জন্য কাজ করছে।

এসআর

ফিলিস্তিনের সমর্থনে সানফ্রান্সিসকোতে বিশ্ব শিল্পীদের মিলনমেলা

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

অনুর্ধ্ব-২০ দলের কোচ জোন্স বরখাস্ত!

সিদ্ধিরগঞ্জে ছুরিকাঘাতে যুবক খুন

রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার

ব্যাটারিচালিত রিকশা কোথায় কতটুকু চলবে, দ্রুত নীতিমালা প্রণয়ন করবে সরকার

গভীর সাগরে বৈরী আবহাওয়ায় পাথরঘাটার ট্রলারডুবি, নিখোঁজ ৫ জেলে

লোহাগড়ায় বাসের ধাক্কায় পথচারী নিহত, চালক আটক

তুরস্ক-কাতারের দ্বিপক্ষীয় বাণিজ্য বেড়েছে ৫৩ গুণ

ইমরান খানের চিকিৎসায় বিশেষ সুবিধা, আইনের দৃষ্টিতে সমতা নিয়ে বিতর্ক