হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

রণক্ষেত্রেই সব হুমকির মোকাবিলা করা হবে, ট্রাম্পকে পেজেশকিয়ান

আমার দেশ অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, রণক্ষেত্রেই সব হুমকির মোকাবিলা করা হবে।

ইরানের বিরুদ্ধে ‘হুমকি ও আতঙ্ক’ ছড়ানোর চেষ্টা দেশটিকে আরও বেশি ঐক্যবদ্ধ করছে বলে মন্তব্য করেছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুঁশিয়ারির জবাবে এই মন্তব্য করেন মাসুদ পেজেশকিয়ান।

উল্লেখ্য, হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়া না হলে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলার হুমকি দিয়েছিলেন ট্রাম্প। এর প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান বলেন, ‘ইরান রণক্ষেত্রেই এই ধরনের প্রলাপপূর্ণ হুমকির দৃঢ়ভাবে মোকাবিলা করবে।’

হরমুজ প্রণালীর বর্তমান পরিস্থিতি নিয়ে ইরানি প্রেসিডেন্ট স্পষ্ট করে বলেন, ‘যারা আমাদের ভূখণ্ড লঙ্ঘন করবে, তারা ছাড়া বাকি সবার জন্যই হরমুজ প্রণালী উন্মুক্ত।’

ইয়েমেনে পশ্চিমা সমর্থিত সরকারি বাহিনীর অভিযানে ৪৪০ হুথি যোদ্ধা হতাহত

ইরানকে পুরোপুরি ধ্বংসের হুমকি ট্রাম্পের

ইরানকে ‘ধ্বংসের’ হুমকি, ট্রাম্পের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ মার্কিন কংগ্রেস সদস্যের

‘যুদ্ধের মধ্য দিয়ে বৈশ্বিক পরাশক্তিতে পরিণত হয়েছে ইরান’

মধ্যপ্রাচ্য বদলাতে গিয়ে নিজেদের সংকটে ফেলেছে যুক্তরাষ্ট্র-ইসরাইল

নির্বাচনে ধাক্কা খেয়ে যুক্তরাষ্ট্রে আরো কোণঠাসা হচ্ছে ইসরাইল

সৌদি-পাকিস্তানের সঙ্গে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করল তুরস্কের পার্লামেন্ট

ইয়েমেন যুদ্ধে সামরিক হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান ইরানের

হেরে গিয়েও জুয়ার টেবিল ছাড়ছে না ট্রাম্প প্রশাসন: গালিবাফ

হরমুজে মাইনে আঘাত পেয়ে ট্যাংকারে আগুন, বন্ধ চলাচল