হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

পাকিস্তানে উচ্চপর্যায়ের বৈঠকে আসছেন তিন দেশের পররাষ্ট্রমন্ত্রী

আমার দেশ অনলাইন

বাম থেকে: মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। ছবি: সংগৃহীতছবি: সংগৃহীত।

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে রোববার ইসলামাবাদে আসছেন সৌদি আরব, তুরস্ক ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, এই উচ্চপর্যায়ের কূটনৈতিক বৈঠক আগামী ২৯ ও ৩০ মার্চ অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী যুবরাজ ফয়সাল বিন ফারহান আল সৌদ, তুরস্কের হাকান ফিদান এবং মিশরের বদর আবদেলাত্তি।

এই সফরের মূল উদ্দেশ্য আঞ্চলিক উত্তেজনা কমানো এবং চার দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও শক্তিশালী করা।

বিবৃতিতে আরো বলা হয়, আনুষ্ঠানিক বৈঠকের পাশাপাশি সফররত প্রতিনিধিরা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করবেন। চলমান আঞ্চলিক পরিস্থিতির প্রেক্ষাপটে একটি সমন্বিত অবস্থান গড়ে তোলা এবং পারস্পরিক কৌশলগত সম্পর্ক আরও গভীর করতেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে।

হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

যুক্তরাষ্ট্রের কাছে কখনো আত্মসমর্পণ করবে না ইরান

ইরান-যুক্তরাষ্ট্রকে আলোচনায় ফেরাতে তেহরানে কাতারের প্রতিনিধিদল

ইরানের ব্যবহারে হতাশ যুক্তরাষ্ট্র

শর্ত না মানলে ইরানের সাথে কোনো চুক্তি নয়: ওয়াশিংটন

এবার অমুসলিম দেশেও ইসরাইলি পণ্য আমদানি নিষিদ্ধ

বালুতে প্রতিকৃতি এঁকে মিসরের কোচকে সম্মান জানালেন ফিলিস্তিনিরা

চোরাবালিতে নামলেন ট্রাম্প, যেখান থেকে বের হওয়া কঠিন

জুমার নামাজ শেষে আল-আকসার গ্র্যান্ড মুফতিকে আটক করল ইসরাইল

খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের