হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ব্রিটেনে ভিন্নমতাবলম্বী সাংবাদিকদের ওপর গুপ্তচরবৃত্তি, দুই ইরানি দোষী সাব্যস্ত

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

যুক্তরাজ্যে ইরানের হয়ে ভিন্নমতাবলম্বী সাংবাদিকদের ওপর গুপ্তচরবৃত্তির অভিযোগে দুই ইরানি নাগরিককে দোষী সাব্যস্ত করেছেন দেশটির আদালত। ব্রিটিশ পুলিশের মতে, এ ঘটনা যুক্তরাজ্যে ইরানের গোয়েন্দা তৎপরতা বাড়ার বিষয়টি তুলে ধরেছে। খবর আলজাজিরার।

দোষী সাব্যস্ত ব্যক্তিরা হলেন ৪১ বছর বয়সী মোস্তফা সেপাহভান্দ ও ৪৬ বছর বয়সী ফারহাদ জাভাদি মানেশ। উলউইচ ক্রাউন কোর্টে সেপাহভান্দ দুটি এবং মানেশ একটি অভিযোগে দোষী সাব্যস্ত হন। যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা আইনের আওতায় তাঁদের বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয়েছিল।

২০২৩ সালে প্রণীত এ আইনের আওতায় ইরানি নাগরিকদের দোষী সাব্যস্ত হওয়ার ঘটনা এটিই প্রথম বলে জানিয়েছে ব্রিটিশ পুলিশ। বিদেশি রাষ্ট্রগুলোর হুমকি মোকাবিলায় আইনটি করা হয়েছিল। ব্রিটিশ কর্তৃপক্ষের দাবি, এ ধরনের হুমকি সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

সন্ত্রাসবাদ দমন পুলিশের জ্যেষ্ঠ জাতীয় সমন্বয়ক ভিকি ইভান্স বলেন, সেপাহভান্দকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) অথবা ইরানি গোয়েন্দাদের মধ্যস্থতাকারীরা নির্দেশনা দিয়েছিলেন।

তিনি বলেন, এ মামলার রায় যুক্তরাজ্যের জন্য ইরানের অব্যাহত ও ক্রমবর্ধমান হুমকির বিষয়টি তুলে ধরেছে।

তবে গুপ্তচরবৃত্তির সঙ্গে জড়িত থাকার অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে ইরান। ২০২৫ সালের মে মাসে সেপাহভান্দসহ কয়েকজনকে গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি তখন বলেছিলেন, গ্রেপ্তারের ঘটনায় তিনি ‘বিচলিত’।

এমএমআর

গাজাকে উন্মুক্ত কারাগার বললেন বিশ্বচ্যাম্পিয়ন হ্যামিল্টন

ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান

তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব

গাজা গণহত্যায় সহায়তা, আইসিসিতে ট্রাম্প-রুবিওর বিচার চাইলেন মার্কিনিরা

যুদ্ধে অসহায় অবস্থায় পৌঁছে গেছে শত্রুপক্ষ: ইরানের বাসিজ প্রধান

গাজায় হাসপাতালে ইসরাইলি হামলাকে ‘যুদ্ধাপরাধ’ আখ্যা ইসলামিক জিহাদের

চীনা গুপ্তচরের সঙ্গে এনভিডিয়ার সিইওর পরকীয়া, ঝুঁকিতে যুক্তরাষ্ট্রের যেসব গোপন তথ্য

নেতানিয়াহুর হাত ধরে যেভাবে ব্যক্তিকেন্দ্রিক হয়ে উঠল ইসরাইলের রাজনীতি

ইরানে হামলার প্রস্তুতি ইসরাইলের, যুদ্ধ ছড়ানোর হুমকি তেহরানের

ইসরাইলি হামলায় আরেক ফিলিস্তিনি ফুটবলার নিহত