হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মার্কিন বাহিনীকে আশ্রয় দিলে ‘চড়া মূল্য’ দিতে হবে, হুথিদের হুঁশিয়ারি

আমার দেশ অনলাইন

ছবি: বিবিসি

যুক্তরাষ্ট্রের হামলার বিরুদ্ধে ইরানের প্রতি সংহতি প্রকাশ করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। একই সঙ্গে যেসব দেশে মার্কিন বাহিনী অবস্থান করছে, সেসব দেশকে সতর্ক করে দিয়েছে তারা।

হুথি-নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা সাবায় প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ইরানের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের হামলা তেহরানের দৃঢ় সংকল্পকে দুর্বল করতে পারবে না। আন্তর্জাতিক আইনের আওতায় ইরানের পাল্টা জবাব দেওয়ার অধিকার রয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

হুথিদের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র পুরো অঞ্চলকে আরো উত্তেজনাপূর্ণ পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। এ পরিস্থিতির পরিণতির জন্য ওয়াশিংটন এবং তাদের সমর্থনকারী দেশগুলো দায়ী থাকবে বলেও সতর্ক করা হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, যেসব দেশ তাদের ভূখণ্ডে মার্কিন বাহিনীকে অবস্থানের সুযোগ দিচ্ছে, তাদের ‘পরিণতি’ ভোগ করতে হবে। নিজেদের ভূখণ্ডকে যুক্তরাষ্ট্রের ‘আগ্রাসনের প্ল্যাটফর্ম’ হিসেবে ব্যবহারের সুযোগ দেওয়া শাসকগোষ্ঠীগুলোকে এর ‘মূল্য দিতে হবে’ বলেও হুঁশিয়ারি দিয়েছে হুথিরা।

সূত্র: আল জাজিরা

আরএ

দীনেশ ত্রিবেদীর আশা, দুই দেশের স্বার্থে ভারত সফরে যাবেন তারেক রহমান

কক্সবাজার সমুদ্রসৈকতে রাস্তা নির্মাণকাজ বন্ধের নির্দেশ হাইকোর্টের

জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্প প্রশাসনের নতুন উদ্যোগ

স্টেডিয়াম, বিপিএল, টিকিট সব খাতেই পাপনের অনিয়মের রাজ্য

দৌলতখানে বিদেশি পিস্তলসহ যুবক আটক

মক্কা প্যাক্ট নিয়ে ঢাকার অবস্থানকে স্বাগত জানাল ইরান

মিসরে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় নিহত ১৬, আহত ২৮

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের নতুন সিইও এনামুল হক

ভাঙ্গায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় অজ্ঞাত নারী নিহত

ভারত, যুক্তরাষ্ট্র ও চীনের কাছে ক্ষতিপূরণ দাবি নেপালের