হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

আমিরাতে ইরানের ২০ ক্ষেপণাস্ত্র ও ৩৭ ড্রোন হামলা প্রতিহত

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

সংযুক্ত আরব আমিরাতে ইরানের সর্বশেষ হামলায় ২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ৩৭টি ড্রোন নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে সবগুলোই প্রতিহত করা হয়েছে বলে দাবি করা হয়েছে। খবর আলজাজিরার।

শনিবারের এই হামলার পরিসংখ্যান অনুযায়ী, ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত শুরুর পর থেকে উপসাগরীয় দেশটিতে মোট ৩৯৮টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ১৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ১,৮৭২টি ড্রোন নিক্ষেপ করা হয়েছে।

এসব হামলায় এখন পর্যন্ত দুইজন সামরিক সদস্য, সশস্ত্র বাহিনীর চুক্তিভিত্তিক একজন মরক্কোর নাগরিক এবং পাকিস্তান, নেপাল, বাংলাদেশ, ফিলিস্তিন ও ভারতের নাগরিকসহ মোট আটজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।

এছাড়া অন্তত ১৭৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ইয়েমেন যুদ্ধে সামরিক হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান ইরানের

হেরে গিয়েও জুয়ার টেবিল ছাড়ছে না ট্রাম্প প্রশাসন: গালিবাফ

হরমুজে মাইনে আঘাত পেয়ে ট্যাংকারে আগুন, বন্ধ চলাচল

যুদ্ধ বন্ধের বিনিময়ে সৌদির কাছে ৫১ বিলিয়ন ডলার দাবি হুথিদের

তেহরানে পুড়িয়ে দেওয়া হলো ট্রাম্প-ভ্যান্স-নেতানিয়াহুর বিশাল ব্যানার

বন্ধুকে হত্যার দায়ে কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড

নেতানিয়াহুর ‘হামাস-সমর্থক’ তকমা সত্ত্বেও সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চাইছেন বিরোধীরা

যুদ্ধ নিয়ে নতুন যে বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা

সৌদি আরব ও সিরিয়ার প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই

সৌদি জোটের হামলায় ইয়েমেনে ২০ জন নিহত