হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ট্রাম্পের হুমকির পর হরমুজে ড্রোন নজরদারির ভিডিও প্রকাশ আইআরজিসির

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

হরমুজ প্রণালিতে নজরদারির নতুন একটি ড্রোন ভিডিও প্রকাশ করেছে ইরান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রণালিটি অবরোধের হুমকি দেওয়ার পরই এই ভিডিও প্রকাশ করা হয়।

ইরানের রেভ্যুলেশনারি গার্ড কোর (আইআরজিসি) প্রকাশিত ভিডিওর ক্যাপশনে দাবি করা হয়, ‘সমস্ত নৌযান চলাচল ইরানি বাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।’ খবর বিবিসির।

ভিডিও প্রকাশের পর আইআরজিসির নৌ কমান্ড সতর্ক করে জানায়, হরমুজ প্রণালিকে কেন্দ্র করে কোনো ধরনের তৎপরতা চালানো হলে সংশ্লিষ্টদের পরিণতি ভোগ করতে হবে।

অন্যদিকে, ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি হরমুজ প্রণালি অবরোধ করতে চান, তবে এটি বাস্তবায়নে কিছুটা সময় লাগবে।

তিনি আরো হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো সমঝোতা না হলে ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংস করে দেওয়া হতে পারে। এমনকি তার দাবি, ‘একদিনেই ইরানকে সম্পূর্ণভাবে শেষ করে দেওয়া সম্ভব।’

এর আগে ইরান জানিয়ে দেয়, তাদের অবকাঠামোর ওপর হামলা হলে তারা ইসরাইলসহ অঞ্চলের অন্যান্য দেশে থাকা একই ধরনের স্থাপনাগুলো ধ্বংস করে দেবে।

পাকিস্তানে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রে আটক জাহাজের ২২ ইরানি নাবিক

গাজায় ইসরাইলি নৃশংসতা, যুদ্ধবিরতির মধ্যেও নিহত ১০৩১

মসজিদে হামলার দায়ে ইসরাইলি ৬ অভিবাসীর বিরুদ্ধে মামলা

মার্কিন স্থাপনায় পাল্টা হামলা চালাল ইরান

সফল ইরান, ব্যর্থ যুক্তরাষ্ট্র

হরমুজ সংক্রান্ত হটলাইন চালুর দাবি যুক্তরাষ্ট্রের, নাকচ ইরানের

সৌদিতে ভ্রমণ নিষিদ্ধ ৩ দেশের নাগরিকদের

জাহাজে ড্রোন হামলার জবাবে ইরানে মার্কিন হামলা

ছাড় করা অর্থ দিয়ে যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য কেনার দাবি ভিত্তিহীন: ইরানের স্পিকার

ইসরাইলকে ‘শর্তহীনভাবে’ লেবানন ছাড়তে বললেন হিজবুল্লাহ প্রধান