হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

চুক্তি ঘোষণার পরও লেবাননে চলছে ইসরাইলি হামলা

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি সম্পন্ন হওয়া সত্ত্বেও দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি নতুন হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। অথচ তেহরানের পক্ষ থেকে বলা হয়েছিল, এই চুক্তির আওতায় লেবাননে হামলা বন্ধের বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘ন্যাশনাল নিউজ এজেন্সি’ (এনএনএ) গত এক ঘণ্টায় দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে নতুন করে এই ইসরাইলি হামলার খবর জানিয়েছে।

এনএনএর প্রতিবেদন অনুযায়ী, ইসরাইলি সেনাবাহিনী খিয়াম এলাকায় দুটি বিমান হামলা চালিয়েছে। এছাড়া কাফর তিবনিত শহরে একটি গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে, যেখানে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

একই সময়ে কাফর তিবনিত এবং নবাতিহ আল-ফাওকা শহরে ইসরাইলি বাহিনী গোলাবর্ষণ করেছে।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থাটি আরো জানিয়েছে, দক্ষিণ লেবাননের টায়ার শহরের দিকে যাওয়ার প্রধান সড়ক হারিস-তিবতিন রোডে বিস্ফোরকবোঝাই একটি রিমোট-কন্ট্রোলড ‘এম১১৩’ সাঁজোয়া যান উড়িয়ে দিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।

সূত্র: আলজাজিরা

এএম

ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের দিকে ঠেলে দিচ্ছে যুক্তরাষ্ট্র

গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে ২২ দেশে বন্দরের শ্রমিকদের ধর্মঘট

ইরানের সাত শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এগোবে না: গালিবাফ

ইয়েমেনে হতাহত ৯ হাজারের বেশি, বাস্তুচ্যুত ২ লাখ ৭৬ হাজার

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা পুনরুজ্জীবনে তেহরানে কাতারের প্রতিনিধিদল

হরমুজে দুটি তেলবাহী ট্যাংকার আটকের দাবি আইআরজিসির

ইসরাইলে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা, উদ্বিগ্ন ভারত

আরব নেতৃত্বাধীন দলগুলোর সঙ্গে সরকার গঠনের সম্ভাবনা নাকচ নেতানিয়াহুর

সিনজারের সংকট কি এবার সমাধান করতে পারবে বাগদাদ

আরব দলগুলোকে সঙ্গে নিয়ে সরকার গঠনের দাবিতে আইজেনকোটের বাড়ির সামনে বিক্ষোভ