হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মার্কিন সেনা নিহত হলে যুদ্ধবিরতি ভাঙবেন ট্রাম্প

মার্কিন কর্মকর্তা

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি

মার্কিন সেনা নিহত হলে ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি সমাপ্ত করার বিষয়টি বিবেচনা করবেন বলে ব্যক্তিগত আলাপে সহযোগীদের জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন সংবাদমাধ্যম 'দ্য ওয়াল স্ট্রিট জার্নাল'-এর এক প্রতিবেদনের বরাত দিয়ে এই তথ্য জানা গেছে।

মার্কিন কর্মকর্তাদের সূত্র ধরে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি বাহিনীর সঙ্গে ক্রমাগত ছোটখাটো সহিংস সংঘর্ষ বা উত্তেজনা চললেও, কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের বড় ধরনের সামরিক অভিযান স্থগিত রাখার যে সিদ্ধান্ত, তা এখনও বজায় রয়েছে।

প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে, বড় কোনো যুদ্ধ নতুন করে শুরু করার ক্ষেত্রে প্রেসিডেন্টের এই অনিচ্ছা ইঙ্গিত করে যে, মধ্যপ্রাচ্যে একটি ব্যাপক ও বড় ধরনের সংঘাত এড়াতে তিনি আরো কয়েক সপ্তাহ, এমনকি কয়েক মাস পর্যন্ত ছোটখাটো উত্তেজনা বা সংঘাত সহ্য করতে প্রস্তুত থাকতে পারেন।

তবে আল জাজিরা স্বাধীনভাবে এই প্রতিবেদনের সত্যতা যাচাই করতে পারেনি।

সূত্র: আল-জাজিরা

এএম

ট্রাম্পের সঙ্গে আমার ‘কৌশলগত মতবিরোধ’ তৈরি হয়েছে, নেতানিয়াহুর স্বীকারোক্তি

গাজায় ইসরাইলের বিমান হামলায় ৪ শিশুসহ নিহত ৯

ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে প্রস্তাব পাস

ইরান যুদ্ধ থামাতে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জার্মানির পরাজয়, দায়ী ইসরাইল নীতি

গাজায় ৪০টি স্থায়ী সামরিক ঘাঁটি বানাচ্ছে ইসরাইল

কুয়েত ও বাহরাইনে ইরানি হামলার নিন্দা জানাল লেবানন

কুয়েত ও বাহরাইনে ইরানি হামলার নিন্দা জানাল কাতার

ইরান–যুক্তরাষ্ট্রের পূর্ণ শান্তিচুক্তির সম্ভাবনা ক্ষীণ, দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতিই ভরসা

ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহতের দাবি কুয়েতের সামরিক বাহিনীর