ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের (এসএনএসসি) সচিব মেজর জেনারেল মোহসেন রেজাই যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, চলমান যুদ্ধ পরিস্থিতি নিজেদের অনুকূলে নিতে যুক্তরাষ্ট্রের মরিয়া প্রচেষ্টা ব্যর্থ হবে। একই সঙ্গে ইরানের নতুন কৌশল আঞ্চলিকভাবে যুক্তরাষ্ট্রের উপস্থিতির ‘ভিত নাড়িয়ে দেবে’ বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এ সতর্কবার্তা দেন রেজাই ।
ইরানের বিরুদ্ধে চলমান আগ্রাসনের সপ্তম মাসে প্রবেশ করলেও যুক্তরাষ্ট্র ও ইসরাইল এখন পর্যন্ত তাদের ঘোষিত কোনো কৌশলগত লক্ষ্য অর্জন করতে পারেনি বলে দাবি করেন তিনি।
রেজাই বলেন, ‘এই মরিয়া প্রচেষ্টার মধ্য দিয়ে আপনারা নিজেদের তৈরি করা নরকের গভীরতা থেকে শুধু বেরিয়ে আসতেই ব্যর্থ হবেন তাই নয়, শিগগিরই যুদ্ধক্ষেত্র, কূটনীতি এবং অর্থনৈতিক অবরোধ মোকাবিলায় ইরানের নতুন কৌশল কীভাবে আপনাদের ভিত নাড়িয়ে দেয়, তাও প্রত্যক্ষ করবেন।’
রেজাইয়ের বক্তব্য থেকে স্পষ্ট, সামরিক চাপের পাশাপাশি কূটনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সমন্বিত পাল্টা পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান।
সূত্র: প্রেস টিভি
আরএ