হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

‘জাবল সাবির’-এর দিকে অগ্রসর হচ্ছেন হুথিরা, প্রচণ্ড লড়াই

আমার দেশ অনলাইন

জাবল সাবির

ইয়েমেনের অত্যন্ত কৌশলগত ও গুরুত্বপূর্ণ শহর তাইজের নিয়ন্ত্রণ নিতে দেশটির পশ্চিমা সমর্থিত ‘সরকারি বাহিনী’ এবং ইরান সমর্থিত হুথিদের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত তীব্র আকার ধারণ করেছে। মূলত পাহাড়ি এলাকার উঁচু পয়েন্ট ও সামরিক অবস্থানগুলো নিয়ন্ত্রণে নিয়ে পুরো অঞ্চলের ওপর আধিপত্য বিস্তারের লক্ষ্যেই এই লড়াই চলছে।

সামরিক বিশেষজ্ঞদের মতে, এই অঞ্চলের পাহাড়ি উঁচু স্থানগুলো যে পক্ষের নিয়ন্ত্রণে থাকবে, তারাই চারপাশের সামগ্রিক ভূখণ্ড, লোহিত সাগরের উপকূলীয় এলাকা এবং তাইজ শহরকে পুরোপুরি পর্যবেক্ষণ ও পরিচালনা করার সুযোগ পাবে।

বর্তমানে হুথিরা তাইজ শহরকে সরাসরি উঁচুতে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করা ‘জাবল সাবির’ পাহাড়ের দিকে অগ্রসর হচ্ছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই পাহাড়টি হুথিরা দখল করতে পারলে তাইজ শহর পুরোপুরি তাদের হাতে চলে যাবে বলে ধারণা করা হচ্ছে।

তবে হুথিদের এই অগ্রযাত্রা রুখতে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলেছে ইয়েমেনের ‘সরকারি বাহিনী’। সম্প্রতি তাইজের দক্ষিণের ‘আল-মিসরাখ’ ও ‘আল-তোরবাহ’ প্রশাসনিক এলাকা—যা তাইজ শহরে প্রবেশের অন্যতম প্রধান প্রবেশদ্বার হিসেবে পরিচিত—সেখানকার বেশ কিছু পয়েন্ট দখল করে নেন হুথিরা। সেসব অবস্থান লক্ষ্য করে সৌদি নেতৃত্বাধীন জোটের জোরদার বিমান হামলার তাগিদ দিয়েছে ‘ইয়েমেন সরকার’। একই সঙ্গে রণক্ষেত্রে অতিরিক্ত সেনা সদস্যও পাঠানো হয়েছে।

রাজধানী সানাসহ ইয়েমেনের একটি বড় অংশ এবং প্রধান সরকারি অফিসগুলোর নিয়ন্ত্রণ মূলত হুথিদের হাতেই রয়েছে। ২০১৪ সালের শেষের দিকে হুথিরা সানা দখল করার পর থেকেই তারা সেখানে নিজস্ব প্রশাসনিক কাঠামো ও সরকার পরিচালনা করে আসছে। তবে, কূটনীতি এবং জাতিসংঘের দপ্তরে ইয়েমেনের বৈধ সরকার হিসেবে স্বীকৃতি ভোগ করে কথিত ‘সরকারি বাহিনী’, যাদের সঙ্গে হুথিদের সংঘাত চলছে।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে কূটনৈতিক তৎপরতা জোরদারে কাতার-জার্মানির আলোচনা

হরমুজ প্রণালিতে অজ্ঞাত বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত দুই বাণিজ্যিক জাহাজ

বেসামরিক অবকাঠামোয় হামলা না চালাতে হুথিদের প্রতি মস্কোর আহ্বান

সৌদির বহু তেল স্থাপনা ও রিয়াদ বিমানবন্দরে আবার হুথিদের হামলা

‘মার্কিন যুদ্ধজাহাজ ডোবাতে দিন গুনছে ইরান’

হরমুজ প্রণালিতে মাইনে আঘাত লেগে ডুবল কনটেইনারবাহী জাহাজ

হুথিদের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়া থেকে নেতানিয়াহুকে বিরত রাখার নেপথ্যে

সৌদি বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলা চলবে: হুথি বিদ্রোহীরা

ইরানে রাজতন্ত্রের সমর্থকের মৃত্যুদণ্ড কার্যকর

ইরানের সামনে নতুন সুযোগ ও সম্ভাবনা