হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইয়েমেনে হুথিদের সঙ্গে সংঘর্ষে সরকারি বাহিনীর ১৬ সেনা নিহত

আমার দেশ অনলাইন

ইয়েমেনের পশ্চিমাঞ্চলের হোদেইদাহ প্রদেশে হুথি বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে সরকারি বাহিনীর ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬ জন। কর্মকর্তা ও চিকিৎসা সূত্রের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি সবচেয়ে প্রাণঘাতী সংঘর্ষ।

সরকারপন্থি মন্ত্রী ওয়ালিদ আল-কুদাইমি শনিবার জানান, জাবাল দাব্বাস এলাকায় সংঘর্ষে তিহামা অঞ্চলের ১৬ জন সেনা নিহত হন। তিনি সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে লেখেন, ‘তারা নিজেদের ভূমি ও মর্যাদা রক্ষার জন্য লড়াই করতে গিয়ে প্রাণ দিয়েছেন।’

চিকিৎসা সূত্র জানায়, ১৬ জনের লাশ এবং ২২ জন আহত সেনাকে স্থানীয় হাসপাতালে আনা হয়েছে।

সরকারপন্থি বাহিনীর এক কর্মকর্তা জানান, শুক্রবার রাতে হুথিরা হামলা চালিয়ে কিছু সরকারি অবস্থান দখল করেছিল। তবে শনিবার ভোরের দিকে পাল্টা হামলা চালিয়ে সরকারি বাহিনী সেসব এলাকা আবার নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসে।

২০১৫ সাল থেকে হুথি বিদ্রোহীরা ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বিরুদ্ধে লড়াই করে আসছে। বর্তমানে তারা রাজধানী সানাসহ উত্তর ইয়েমেনের বড় অংশ এবং গুরুত্বপূর্ণ বন্দর শহর হোদেইদাহ নিয়ন্ত্রণ করে।

সূত্র: আল জাজিরা

আরএ

ফাইনালে খেলতে চান জ্যোতিরা

নেইমার ম্যাজিকেও জয় বঞ্চিত সান্তোস

চার মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

ফৌজদারি অপরাধ তদন্ত করতে পারবে এপিবিএন, খসড়া আইন অনুমোদন

চকরিয়ায় মাদকবিরোধী অভিযানে এক নারীসহ গ্রেপ্তার ৩

পীরগঞ্জে শিশুর গলায় ছুরি ধরে শিক্ষিকার স্বর্ণের চেইন ছিনতাই

মাকে হত্যার পর সন্তানকেও হত্যা, ৫ দিন পর মিলল শিশুর লাশ

শিল্পকলায় শুরু হলো ‘ক্যানভাস ২৪: মুক্তির মহাকাব্য’

জাতীয় বিশ্ববিদ্যালয় ও বাংলা একাডেমির মধ্যে কো-পাবলিকেশনস বিষয়ে সমঝোতা

ঢাকা মেডিকেল এলাকার আশপাশ যেন ‘খোর জোন’