হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

শর্ত চাপিয়ে দিয়ে ইরানের সঙ্গে সমঝোতা সম্ভব নয়: জাভেদ জারিফ

আমার দেশ অনলাইন

ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংকট নিরসনে আলোচনা ব্যর্থ হওয়ার কারণ ব্যাখ্যা করেছেন ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ। তার মতে, এক পক্ষ অন্য পক্ষের ওপর নিজেদের শর্ত চাপিয়ে দিতে চাওয়ার কারণেই কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হচ্ছে না।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে জারিফ প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘জানতে চান কেন আলোচনা সফল হয়নি?’

নিজের প্রশ্নের উত্তরে তিনি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের একটি বক্তব্য উদ্ধৃত করেন। ভ্যান্স বলেছিলেন, ‘তারা (ইরান) আমাদের শর্ত মেনে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’

ভ্যান্সের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় জারিফ লেখেন, ‘একেবারেই তাই। অন্তত ইরানের সঙ্গে কোনো আলোচনা কেবল ‘আমাদের অথবা আপনাদের’ শর্তের ভিত্তিতে সফল হবে না।’

সাবেক এই কূটনীতিক ওয়াশিংটনকে সতর্ক করে আরো বলেন, ‘যুক্তরাষ্ট্রকে অবশ্যই শিখতে হবে আপনি ইরানের ওপর নিজের শর্ত চাপিয়ে দিতে পারেন না। এই শিক্ষা নেওয়ার সময় এখনো শেষ হয়ে যায়নি।’

উল্লেখ্য, ৪৪ দিন ধরে চলা ভয়াবহ যুদ্ধের অবসান ঘটাতে সম্প্রতি পাকিস্তানের ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিরা বৈঠকে বসলেও কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট এই ব্যর্থতার জন্য ইরানকে দায়ী করলেও তেহরান একে ওয়াশিংটনের একপেশে আধিপত্য বিস্তারের চেষ্টা হিসেবে দেখছে।

সূত্র : আলজাজিরা

মস্কোয় প্রদর্শনীতে তুলে ধরা হলো রাশিয়ার ১১০০ বছরের ইসলামী ঐতিহ্য

ইসরাইলি দখলদারিত্বের অবসান ছাড়া শান্তি আসবে না: জাতিসংঘে কাতার

ইয়েমেনের আল-মাখা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

হামজা চৌধুরী লেস্টার ছেড়ে যাচ্ছেন ডার্বি কাউন্টিতে!

তিব্বতে ভূমিকম্প, তিন মিনিট পর নেপালে ভয়াবহ বন্যা—নেপথ্যে কী

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

নিখোঁজের ৩২ ঘণ্টা পর সাগরে মিলল নিউজিল্যান্ডের কিশোরের লাশ

চেয়ারে বসাকে কেন্দ্র করে রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ