হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

চ্যাম্পিয়নস লিগ ফাইনালের পর ফ্রান্সে সহিংসতা, গ্রেপ্তার ৭৮০

আমার দেশ অনলাইন

ছবি : দ্য গার্ডিয়ান

ফ্রান্সে গত শনিবার রাতে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে পিএসজির জয়ের পর হাজারো সমর্থক রাস্তায় নেমে আসেন। এ সময় সহিংস সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ৭৮০ জনকে গ্রেপ্তার করেছে ফরাসি পুলিশ।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ফুটবল সমর্থকদের অগ্নিসংযোগ এবং দোকানপাটে ভাঙচুরের সময় ৫৭ জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন, যাদের বেশিরভাগেরই আঘাত অবশ্য সামান্য। প্যারিসের একটি পুলিশ স্টেশনেও হামলার চেষ্টা চালায় একটি ছোট দল। তবে রোববার দুপুরের দিকে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্যারিসের অধিকাংশ স্থানেই উদযাপন শান্তিপূর্ণ ছিল। তবে প্যারিসের চ্যাম্পস এলিসি এলাকা এবং পিএসজির ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসের কাছাকাছি এলাকায় বেশি সহিংসতার ঘটনা ঘটে। বড় পর্দায় খেলা দেখার জন্য পার্ক দেস প্রিন্সেসে প্রায় ৪০ হাজার সমর্থক জড়ো হয়েছিলেন। এ ছাড়া প্যারিসের চারপাশের প্রধান রিং রোডে যানচলাচল সচল রাখতে পুলিশকে রাতে পাঁচবার হস্তক্ষেপ করতে হয়েছে।

প্যারিস ছাড়া ফ্রান্সের আরো প্রায় ১৫টি শহরে এই সহিংসতার প্রভাব পড়েছে। তবে সব মিলিয়ে আটক ৭৮০ জনের মধ্যে শুধু প্যারিস এলাকা থেকেই ৪৮০ জনকে আটক করা হয়।

প্যারিস প্রসিকিউটর অফিস জানিয়েছে, পুলিশের ওপর হামলা, চুরি, ভাঙচুর ও জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৮২ জন নাবালকসহ ২৭৭ জনকে আনুষ্ঠানিকভাবে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সহিংসতার সময় এক গাড়িচালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি রেস্তোরাঁর টেরাসে গাড়ি তুলে দিলে দুজন আহত হন, যার মধ্যে একজনের অবস্থা গুরুতর।

তবে রাতের এই সহিংসতার পরও পূর্বপরিকল্পনা অনুযায়ী রোববার বিকেলে আইফেল টাওয়ারের কাছে চ্যাম্প দে মার্সে দলের বিজয় উদযাপন অনুষ্ঠান যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে জানান নুনিজ।

এরপর পিএসজি দলকে এলিসি প্রাসাদে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে।

হাঙ্গেরির বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতে পিএসজি। এই জয় উদযাপনের সময় কিছু সমর্থক পুলিশকে লক্ষ করে আতশবাজি ছোড়ে, জবাবে পুলিশ টিয়ার গ্যাস ব্যবহার করে। শহরের রাস্তায় লাইম বাইক পুড়িয়ে দেওয়ার পাশাপাশি সমর্থকদের গায়ে ‘FUCK ARSENAL 2026’ লেখা টি-শার্টও দেখা গেছে।

প্যারিসের আইনশৃঙ্খলা রক্ষায় ২২ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছিল। এর আগে গত বছর ইন্টার মিলানকে হারিয়ে পিএসজির প্রথমবার চ্যাম্পিয়নস লিগ জয়ের পর উদযাপনে দুজন নিহত এবং প্রায় ২০০ জন আহত হয়েছিলেন।

সূত্র: দ্য গার্ডিয়ান

এএম

সুড়ঙ্গ খুঁড়ে ক্ষেপণাস্ত্র ঘাঁটি সচল করল ইরান

পদত্যাগ করেননি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ভিয়েতনামকে ছাড়িয়ে যাচ্ছে ইরান যুদ্ধের ভূরাজনৈতিক প্রভাব

শুধু বিমান হামলা চালিয়ে ইরানে বিজয়ী হওয়া সম্ভব নয়

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পদত্যাগ করেছেন, দাবি গণমাধ্যমের

লেবানন ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক

লেবাননে সামরিক অভিযান সম্প্রসারণের নির্দেশ দিলেন নেতানিয়াহু

‘অধিকার নিশ্চিত না হলে কোনো চুক্তি অনুমোদন করবে না ইরান’

২৪ ঘণ্টায় হরমুজ প্রণালি পার হয়েছে ২৮টি জাহাজ: আইআরজিসি

খসড়া প্রস্তাবে ১২০০ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি