হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালিতে অজ্ঞাত বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত দুই বাণিজ্যিক জাহাজ

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

হরমুজ প্রণালিতে পৃথক দুটি ঘটনায় অজ্ঞাত বস্তু বা ক্ষেপণাস্ত্রের আঘাতে দুটি বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনা সংস্থা (ইউকেএমটিও)। খবর আলজাজিরার।

সংস্থাটির তথ্য অনুযায়ী, প্রথম ঘটনায় প্রণালিতে প্রবেশের সময় ৫০ হাজার টন ধারণক্ষমতার একটি কনটেইনারবাহী জাহাজে অজ্ঞাত বস্তু আঘাত হানে। এতে জাহাজটির সামান্য ক্ষতি হলেও কেউ হতাহত হননি। পরে জাহাজটি নিরাপদে যাত্রা অব্যাহত রাখে।

দ্বিতীয় ঘটনায় হরমুজ প্রণালি থেকে বের হওয়ার সময় ১৯ হাজার টন ধারণক্ষমতার আরেকটি কনটেইনারবাহী জাহাজে অজ্ঞাত বস্তু আঘাত হানে। এ ক্ষেত্রেও জাহাজটির সামান্য ক্ষতি হয়েছে। তবে কোনো নাবিক আহত হননি এবং জাহাজটি যাত্রা অব্যাহত রেখেছে।

দুটি ঘটনায়ই কী ধরনের বস্তু জাহাজে আঘাত হেনেছে এবং এর পেছনে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সৌদিতে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না ইরাক

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে কূটনৈতিক তৎপরতা জোরদারে কাতার-জার্মানির আলোচনা

‘জাবল সাবির’-এর দিকে অগ্রসর হচ্ছেন হুথিরা, প্রচণ্ড লড়াই

বেসামরিক অবকাঠামোয় হামলা না চালাতে হুথিদের প্রতি মস্কোর আহ্বান

সৌদির বহু তেল স্থাপনা ও রিয়াদ বিমানবন্দরে আবার হুথিদের হামলা

‘মার্কিন যুদ্ধজাহাজ ডোবাতে দিন গুনছে ইরান’

হরমুজ প্রণালিতে মাইনে আঘাত লেগে ডুবল কনটেইনারবাহী জাহাজ

হুথিদের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়া থেকে নেতানিয়াহুকে বিরত রাখার নেপথ্যে

সৌদি বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলা চলবে: হুথি বিদ্রোহীরা

ইরানে রাজতন্ত্রের সমর্থকের মৃত্যুদণ্ড কার্যকর