হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরাইলি হামলায় নিহত তিন সাংবাদিকের শেষ বিদায়ে শত শত মানুষ

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় শনিবার দায়িত্ব পালনকালে তিনজন সাংবাদিক নিহত হয়েছেন। রোববার স্থানীয় সময় সকালে তাদের বিদায় অনুষ্ঠানে অংশ নিতে বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরের একটি কবরস্থানে শত শত মানুষ উপস্থিত হন।

নিহত তিনজন হলেন, আলী শোয়েব, ফাতিমা ফেতোনি এবং মোহাম্মদ ফেতোনি। হিজবুল্লাহ সহযোগী লেবানন টেলিভিশন স্টেশন আল মানারের একজন সুপরিচিত রিপোর্টার ছিলেন আলী শোয়েব।

ইসরাইলি সামরিক বাহিনী আইডিএফ তাকে হিজবুল্লাহর এলিট রাদওয়ান ফোর্সের গোয়েন্দা ইউনিটের একজন ‘সন্ত্রাসী’ হিসেবে আখ্যায়িত করেছে। কিন্তু তিনি সংগঠনটিতে কোনো সামরিক ভূমিকা পালন করেছিলেন এমন দাবির সমর্থনে কোনো প্রমাণ দেয়নি আইডিএফ।

ফেতোনি পরিবারের দুই সাংবাদিকের হত্যাকাণ্ডের বিষয়ে আইডিএফ কোনো মন্তব্য করেনি।ফাতিমা ফেতোনি আল-মায়াদিন চ্যানেলের একজন সংবাদদাতা ছিলেন এবং তার ভাই মোহাম্মদ ফেতোনি একজন ক্যামেরাম্যান হিসেবে কাজ করতেন।

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন সাংবাদিক হত্যার এ ঘটনাকে একটি 'প্রকাশ্য অপরাধ’ হিসেবে নিন্দা করেছেন, যা 'আন্তর্জাতিক আইনের সবচেয়ে মৌলিক নিয়মগুলো লঙ্ঘন করেছে'।

সূত্র: বিবিসি।

তজুমদ্দিনে ৩৯ সরকারি ঘর এখনো আওয়ামীদের দখলে

‘মহামারি এলাকা’ ঘোষণার দাবি বিএনপির

পাঁচ জেলা থেকে ১৯ হাজার পুলিশ নিয়োগ, তদন্তে সরকার

এ যেন ক্যাম্পাসের অগণন, স্মৃতির অধ্যায়ের সমাপ্তি

সুলভ মূল্যে ওষুধ পৌঁছাতে সরকারের হস্তক্ষেপ চায় বাপি

কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের যৌথ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

২৪ ঘণ্টায় রাজধানীতে ৪৪০ জন গ্রেপ্তার

জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত হবে নোয়াখালী: এমপি শাহজাহান

সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

বরিশালে মা-শিশু উৎসবে স্বাস্থ্যসচেতনতার বার্তা