হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে ইরান যুদ্ধ: জাতিসংঘ মহাসচিব

আমার দেশ অনলাইন

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ সব সীমা ছাড়িয়ে গেছে। এই সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলেও সতর্ক করে দিয়েছেন তিনি। বিশ্ব আরো ব্যাপক সংঘাতের সম্মুখীন হতে চলেছে বলেও আশঙ্কা করছেন তিনি।

নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের গুতেরেস বলেন, ‘তিন সপ্তাহেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধ এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এই সংঘাত এমন এক সীমা অতিক্রম করেছে, যা নেতারাও কল্পনা করতে পারেননি।’

তিনি বলেন, ‘বিশ্ব একটি বৃহত্তর যুদ্ধ, ক্রমবর্ধমান মানবিক দুর্ভোগ এবং আরো গভীর বৈশ্বিক অর্থনৈতিক ধাক্কার মুখে পড়েছে।’

সামরিক উত্তেজনা বন্ধের আহ্বান জানিয়ে গুতেরেস বলেন, ‘এখন সময় এসেছে উত্তেজনার সিঁড়ি বেয়ে ওঠা বন্ধ করে কূটনৈতিক সিঁড়ি বেয়ে ওঠার এবং আন্তর্জাতিক আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধায় ফিরিয়ে আনার।’

যুদ্ধে জড়িত প্রধান পক্ষগুলোর দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরাইলের প্রতি আমার বার্তা হলো, এই যুদ্ধ শেষ করার এখনই উপযুক্ত সময়, কারণ মানবিক দুর্ভোগ বাড়ছে, বেসামরিক হতাহতের সংখ্যা বাড়ছে এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রভাব ক্রমশ বিধ্বংসী হয়ে উঠছে।’

উপসাগরীয় দেশগুলোর ওপর হামলা বন্ধ করার জন্য ইরানের প্রতি আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব। তিরি যুক্তি দেন যে তারা এই সংঘাতের কোনো পক্ষ নয়।

সূত্র: মিডল ইস্ট মনিটর

হরমুজ এড়িয়ে জ্বালানি রপ্তানির বিকল্প পথ তৈরি করছে আরব আমিরাত

মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা, ৩ মাসের কারাদণ্ড

কোলে সদ্যোজাত শিশু, ক্যাপশনে রহস্য বাড়িয়ে যে বার্তা দিলেন পরীমনি

সংসদে যে দাবি জানালেন ইলিয়াস আলীর স্ত্রী

ব্যাংক কর্মকর্তাদের নিয়োগের ১ বছরের মধ্যে সনদ যাচাইয়ের নির্দেশ

গাজী নজরুলকে বাদ দিয়েই সংসদীয় কমিটি গঠন

গাজী নজরুলকে কোনো কমিটিতে না রাখলে দৃষ্টান্ত হয়ে থাকবে: জামায়াত আমির

নতুন প্রজেক্ট নিয়ে ফিরছেন মৌসুমি

গুম বন্ধের বিল নিয়ে রাষ্ট্র সংস্কার আন্দোলনের বিস্ফোরক অভিযোগ

ধনী-গরিবের পাশাপাশি শিক্ষাক্ষেত্রেও বৈষম্য প্রকট হয়েছে: সাইফুল হক