হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সৌদি তেলবাহী ট্যাংকারে হুথিদের হামলা, ‘দায়িত্বজ্ঞানহীন’ বলল ফ্রান্স

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইয়েমেনের হুথি গোষ্ঠীর সৌদি আরবের তেলবাহী ট্যাংকারে হামলার তীব্র নিন্দা জানিয়েছে ফ্রান্স। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় হুথিদের অবিলম্বে লোহিত সাগরে সৌদি জাহাজে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে।

ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, “সৌদি ট্যাংকারে হুথিদের হামলা দায়িত্বজ্ঞানহীন এবং এটি পরিস্থিতিকে গুরুতরভাবে উত্তেজনাপূর্ণ করে তুলেছে।”

ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী বৃহস্পতিবার দাবি করেছে, তারা সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে।

এর আগে সোমবার হুথিরা সৌদি আরবের বিরুদ্ধে সমুদ্রপথে অবরোধ ঘোষণা করে। গোষ্ঠীটির দাবি, ইয়েমেনের ওপর রিয়াদের আরোপিত ‘অন্যায় ও নিপীড়নমূলক অবরোধের’ জবাব হিসেবেই তারা এই পদক্ষেপ নিয়েছে।

জাতিসংঘের বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী, হুথিরা বর্তমানে ইয়েমেনের জনসংখ্যার একটি বড় অংশ অধ্যুষিত এলাকা নিয়ন্ত্রণ করে।

গত সপ্তাহে সৌদি আরব ইয়েমেনের রাজধানী সানার বিমানবন্দরে হামলা চালায়। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের দীর্ঘদিনের মিত্র সৌদি আরব হুথিদের বিরুদ্ধে চলমান সংঘাতে ওই সরকারকে সমর্থন দিয়ে আসছে।

এমএমআর

নির্বাচনি বৈতরণী পার হতে ইরানের হামলার ভয় দেখাচ্ছেন নেতানিয়াহু

মক্কা জোটে ইরানের যোগদান নির্ধারণ করবে নতুন আঞ্চলিক নিরাপত্তার সমীকরণ

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে বৈঠক শেষে মস্কোর পথে পেজেশকিয়ান

ইরানের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করলেন পাকিস্তানের সেনাপ্রধান

মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় সহযোগিতা জোরদারে একমত সৌদি-তুরস্ক-পাকিস্তান-ইরান

তাইজ দখলে জয়-পরাজয় নির্ধারণ করবে যে পাহাড়

ইরানে কেমন আছেন ইহুদিরা

তেহরানে বৈঠকে ইরান ও মক্কা চুক্তিভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা

সরবরাহ সংকটের শঙ্কা, সিঙ্গাপুরে অপরিশোধিত তেল মজুত করবে সৌদি আরামকো

তাঁবুতে আগুন দিল ইসরাইল, খোলা আকাশের নিচে ৮০০ ফিলিস্তিনি