হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

আবারো ইরানের ড্রোন ভূপাতিত করার দাবি যুক্তরাষ্ট্রের

আমার দেশ অনলাইন

প্রতীকী ছবি

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজে ইরান ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

রয়টার্সের বরাতে যুক্তরাষ্ট্রের সম্প্রচারমাধ্যম ফক্স নিউজকে একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেন, ‘মনে হচ্ছে ইরান আজ রাতে হরমুজ প্রণালি অতিক্রমকারী বাণিজ্যিক জাহাজগুলোতে আঘাত হানার চেষ্টা করেছে।’

ওই কর্মকর্তা আরো বলেন, ‘মার্কিন বাহিনী ইরানের দুটি ওয়ান-ওয়ে আত্মঘাতী ড্রোন ভূপাতিত করেছে।’

এর আগে ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল, তারা হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টাকালে একটি ‘আইন লঙ্ঘনকারী জাহাজ’কে আটকে দিয়েছে।

উল্লেখ্য, তেহরানের পক্ষ থেকে এই নৌপথটি বন্ধ ঘোষণা করা হয়েছে।

সূত্র: আল-জাজিরা

এএম

মক্কার নিরাপত্তায় সৌদির পাশে মালয়েশিয়া

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে বেইজিংয়ের সঙ্গে বৈঠকে বসবে যুক্তরাষ্ট্র

ইয়েমেনের সঙ্গে এখনই সংঘাতে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র

গাজায় ধসের ঝুঁকিতে প্রায় ২ হাজার ভবন, ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ

গাজায় ভবন ধসে নিহত বেড়ে ২০, ধ্বংসস্তূপে শতাধিক নিখোঁজ

মক্কায় ড্রোন হামলার তীব্র নিন্দা বাংলাদেশের

ইরান যুদ্ধ ঘিরে নতুন পরীক্ষার মুখে বৈশ্বিক অর্থনীতি

গাজায় ভবন ধসে নিহত ১১, ধ্বংসস্তূপের নিচে শতাধিক মানুষ

সৌদি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি হুথিদের

তেলের জন্য সৌদির বিকল্প উৎস খুঁজছে ইউরোপের ক্রেতারা