হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সরকার গঠনে নেতানিয়াহুকে পাশে চান আইজেনকোট

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

নতুন সরকার গঠনের দায়িত্ব পাওয়ার পর গাদি আইজেনকোট বলেছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার কট্টর ডানপন্থি মিত্রদের নতুন সরকারে যোগ দেওয়ার সুযোগ রয়েছে। তবে সে ক্ষেত্রে সরকারপ্রধানের দায়িত্ব তাকেই দিতে হবে।

নেতানিয়াহুর দল লিকুদ পার্টি এবং কট্টর ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ দল রিলিজিয়াস জায়োনিস্ট পার্টির কথা উল্লেখ করে আইজেনকোট বলেন, ‘লিকুদ ও রিলিজিয়াস জায়োনিস্ট পার্টির সদস্যরা যদি সত্যিই মনে করেন, প্রেসিডেন্টকে যেমনটি বলেছেন, এখন ঐক্যের সময়—তাহলে আমার নেতৃত্বে এবং উপস্থাপিত নীতির ভিত্তিতে গঠিত সরকারকে সমর্থন না করার কোনো কারণ আমি দেখি না।’

প্রায় দুই দশক ধরে পালাক্রমে ইসরাইলের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন নেতানিয়াহু। ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার পর থেকে গাজা, লেবানন ও ইরানে যুদ্ধ পরিচালনা করেছে তার সরকার। গত মাসের নির্বাচনে তার দলের সমর্থন কমে গেলেও কোনো পক্ষই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।

গত সপ্তাহে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সঙ্গে বৈঠকে বিভিন্ন দলের কাছ থেকে আইজেনকোট ৬৭ জন আইনপ্রণেতার সমর্থনের সুপারিশ পেয়েছেন। অন্যদিকে নেতানিয়াহুর পক্ষে সুপারিশ এসেছে ৪৬ জন আইনপ্রণেতার।

তবে এই হিসাবের মধ্যে ইসরাইলের আরব আইনপ্রণেতাদের সমর্থনও রয়েছে। নেতানিয়াহু সরকারের প্রতি ক্ষোভের কারণে এবারের নির্বাচনে আরবদের আসনসংখ্যা ঐতিহাসিক সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। তার সরকারের কট্টর ডানপন্থি নেতাদের বিরুদ্ধে আরব সম্প্রদায়কে প্রান্তিক করে দেওয়ার প্রকাশ্য অবস্থান নেওয়ার অভিযোগ রয়েছে।

সূত্র: আরব নিউজ

এমএমআর

দীর্ঘ শাসন আমলে যেসব ক্ষেত্রে ব্যর্থ নেতানিয়াহু

কেবল ফিলিস্তিনি হওয়ার কারণেই অপরাধী হিসেবে গণ্য হচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকেরা

সৌদি আরবের কিং খালিদ বিমানবন্দরে হামলার দাবি হুথিদের

ইরানের নিষেধাজ্ঞা অমান্য, হরমুজে তিন জাহাজে আগুন

চার দেশকে হরমুজে ছাড় দিয়ে বিনিময়ে কী পাচ্ছে ইরান

ইয়েমেনে ১ লাখ ৬৫ হাজার শিশু ঘরছাড়া: ইউনিসেফ

ইরানের বিরুদ্ধে অভিযান এখনো শেষ হয়নি: ইসরাইল

যুদ্ধ এখনো শেষ হয়নি, যুক্তরাষ্ট্রকে আরো কঠোর হামলার হুঁশিয়ারি ইরানের

ইসরাইলে নতুন সরকার গঠনে আইজেনকটের সামনে যত বাধা

হুথিদের হামলায় সৌদির আরামকো টাওয়ার ক্ষতিগ্রস্ত