হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরাইলের হয়ে কাজ করায় ইরানে ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

জানুয়ারিতে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে সরকারি স্থাপনায় হামলা এবং ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হয়ে কার্যক্রম পরিচালনার অভিযোগে দোষী সাব্যস্ত তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।

ইরানের ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিরা হলেন হাসান দিয়োবান্দ, হামিদ কাজেমি ও রেজা জাঙ্গানে।

ইরানের বিচার বিভাগের অভিযোগ, ওই তিন ব্যক্তি আগ্নেয়াস্ত্র, গ্রেনেড ও পেট্রলবোমা ব্যবহার করে হামলা চালিয়েছিলেন। তারা সরকারি বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ এবং কারাজ শহরের একটি বিদ্যুৎ উপকেন্দ্রের ক্ষতিসাধন করেন। এতে শহরের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়।

জানুয়ারির বিক্ষোভকে কেন্দ্র করে সাম্প্রতিক মাসগুলোতে ধারাবাহিকভাবে মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। এসব মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগও আনা হয়েছে।

এদিকে, এসব মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মহল। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক ইরানি কর্তৃপক্ষের প্রতি সব ধরনের মৃত্যুদণ্ড কার্যকর বন্ধ করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে মৃত্যুদণ্ড প্রথা বিলুপ্তির পথে এগিয়ে যাওয়ারও আহ্বান জানান তিনি।

সূত্র: আলজাজিরা

আরএ

ইসরাইলি কারাগারে বসেই পুরো কোরআন হিফজ করলেন ফিলিস্তিনি তরুণী

গাজায় গণবিয়ের জন্য ১১৬২২ আবেদনকারী, ৫০০ বর-কনে বাছাই যেভাবে

রিয়াদে আবার হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসের দাবি সৌদি জোটের

ইসরাইলে নতুন সরকার গঠনে কত সময় পাবেন আইজেনকট

ক্ষেপণাস্ত্রের ওপর বিধিনিষেধ তুলে নিল ইরান

৯ হাজার ৫৮৯ অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাল সৌদি

ইরানের পারমাণবিক স্থাপনায় সত্যি কি আবারও হামলা চালাবেন ট্রাম্প

ওয়াশিংটন বা তেল আবিব নয়, স্পেন পরিচালিত হয় মাদ্রিদ থেকে: সানচেজ

ফিলিস্তিনি নাগরিকদের আনুগত্যের পরীক্ষা নিচ্ছে ইসরাইল

কেশব দ্বীপ ও হরমুজসহ ইরানের বিভিন্ন এলাকায় বিস্ফোরণ