হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের বিশ্ববিদ্যালয় এখন যুদ্ধ জাদুঘর

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত মধ্য ইরানের ইসফাহান ইউনিভার্সিটি অব টেকনোলজিকে ‘যুদ্ধ জাদুঘর’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করছে দেশটির কর্তৃপক্ষ। হামলার প্রভাব সাধারণ মানুষের সামনে তুলে ধরতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়টির প্রধান জাফরুল্লাহ কালানতারি বলেন, ‘বর্তমানে ক্ষতিগ্রস্ত এলাকাটি বিশ্ববিদ্যালয়ের ভেতরেই যুদ্ধ জাদুঘর হিসেবে সংরক্ষণ করা হবে। এটি ইতিহাসে দেশের বৈজ্ঞানিক নিপীড়নের একটি দলিল হিসেবে থেকে যাবে।’

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, কালানতারি আরো বলেছেন বিশ্ববিদ্যালয়ের জন্য একটি নতুন ভবন নির্মাণ এবং উন্নত সরঞ্জাম সরবরাহের জন্য আলাদা জায়গা বরাদ্দ করা হয়েছে।

প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি ১০ লাখ মার্কিন ডলার।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর মার্চ মাসে ইসফাহানের এই শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনী।

কর্মকর্তাদের দেওয়া তথ্যমতে, তেহরানসহ পুরো ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি হামলায় ৩০টিরও বেশি বিশ্ববিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া আবাসিক এলাকা এবং অন্যান্য বেসামরিক স্থাপনাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।

ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র-ইসরাইল

আমাদের মৌলিক অধিকার নিশ্চিত করুন

মোদি সরকারের সমালোচকদের অ্যাকাউন্ট বন্ধ, মেটার কার্যালয়ে ভাঙচুর

ফিলিস্তিনে তিন গ্রামে ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলা, ১২ গাড়িতে আগুন

নিজ দেশের সরকারের বিরোধিতা, ফিলিস্তিনিদের পক্ষে সরব ইসরাইলি মানবাধিকার সংস্থা

আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার দুই বছর, এবার ফেঁসে যেতে পারেন নেতানিয়াহু

গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে বার্লিনে বিক্ষোভ

যুদ্ধে পরাজিত যুক্তরাষ্ট্র, এখন আর শর্ত চাপিয়ে দিতে পারবে না: ইরান

যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধে ইরানে প্রাণ হারিয়েছে ৬২৩ শিশু

লেবাননের পাশে থাকার অঙ্গীকার করলেন রুবিও