হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরান-যুক্তরাষ্ট্র কূটনৈতিক অগ্রগতিতে অনিশ্চয়তা, ভ্যান্সের কথায় উদ্বেগ

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

পাকিস্তানে অনুষ্ঠিত সর্বশেষ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা কোনো অগ্রগতি ছাড়াই শেষ হওয়ায় আবারও যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই উদ্বেগ শুধু ইরানের ভেতরেই নয়, বরং দেশটির দক্ষিণের প্রতিবেশীদের মধ্যেও ছড়িয়ে পড়েছে। বিশেষত যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বক্তব্য আবারো যুদ্ধ জড়ানোর ইঙ্গিত দেয়। খবর আলজাজিরার।

যেখানে হরমুজ প্রণালিই হতে পারে পরবর্তী সংঘাতের কেন্দ্রবিন্দু। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইরানের সঙ্গে সমন্বয় ছাড়াই প্রণালিতে মাইন অপসারণ কার্যক্রম শুরু করেছে, অথচ এখানে জাহাজ চলাচলের নিয়ন্ত্রণ বর্তমানে ইরানের হাতে রয়েছে।

তবে পুরো পরিস্থিতি এখনও আশাহীন নয়।

ইরানি প্রতিনিধিদলের প্রধান মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, এই দফায় যুক্তরাষ্ট্র ইরানের আস্থা অর্জনে ব্যর্থ হলেও ভবিষ্যতে আরো আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে আলোচনার আয়োজক পাকিস্তান চায়, উভয় পক্ষ অন্তত বাকি ১০ দিনের যুদ্ধবিরতি বজায় রাখুক। এতে করে নতুন করে আরেক দফা আলোচনার সুযোগ তৈরি হতে পারে।

তবে ইসলামাবাদ ছাড়ার আগে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বক্তব্য আশাবাদ কমিয়ে দিয়েছে। তিনি বলেন, ইরান যুক্তরাষ্ট্রের শর্তে সম্মত হয়নি এবং যুক্তরাষ্ট্র একটি ‘চূড়ান্ত ও সর্বোত্তম প্রস্তাব’ দিয়েছে। এখন দেখা যাবে ইরান সেটি গ্রহণ করে কিনা।

সব মিলিয়ে, কূটনৈতিক পথ এখনো পুরোপুরি বন্ধ হয়নি, তবে পরিস্থিতি অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে এবং যেকোনো সময় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়ে গেছে।

মস্কোয় প্রদর্শনীতে তুলে ধরা হলো রাশিয়ার ১১০০ বছরের ইসলামী ঐতিহ্য

ইসরাইলি দখলদারিত্বের অবসান ছাড়া শান্তি আসবে না: জাতিসংঘে কাতার

ইয়েমেনের আল-মাখা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

হামজা চৌধুরী লেস্টার ছেড়ে যাচ্ছেন ডার্বি কাউন্টিতে!

তিব্বতে ভূমিকম্প, তিন মিনিট পর নেপালে ভয়াবহ বন্যা—নেপথ্যে কী

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

নিখোঁজের ৩২ ঘণ্টা পর সাগরে মিলল নিউজিল্যান্ডের কিশোরের লাশ

চেয়ারে বসাকে কেন্দ্র করে রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ