হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় ইরানে নিহত ১ হাজার ২৬৫, আহত ২ হাজার ৮০০

৫০ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

আমার দেশ অনলাইন

ইরানের রাজধানী তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় অন্তত ১ হাজার ২৬৫ জন নিহত এবং আরও ২ হাজার ৮০০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ইরানের নগর প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা।

তেহরান সিটি কাউন্সিলের নিরাপত্তা কমিটির প্রধান মেহদি বাবাই রাষ্ট্র-সংশ্লিষ্ট স্টুডেন্ট নিউজ নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান।

তিনি বলেন, হামলার ফলে রাজধানীজুড়ে প্রায় ৫০ হাজার আবাসিক ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে অধিকাংশ ভবনের ক্ষয়ক্ষতি তুলনামূলকভাবে সামান্য হলেও ব্যাপক সংখ্যক বাসিন্দা এর প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

মেহদি বাবাই আরও জানান, ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রায় ৬ হাজার মানুষকে জরুরি ভিত্তিতে অস্থায়ী আবাসনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এছাড়া আহতদের মধ্যে বর্তমানে প্রায় ১২৫ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হামলার ফলে তেহরানের বেসামরিক অবকাঠামো ও আবাসিক এলাকায় ব্যাপক প্রভাব পড়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন উদ্ধার, চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রেখেছে।

সূত্র: আল জাজিরা

এআরবি

ইয়েমেনে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় ৫৩ সেনা নিহত

হুথিদের হামলার জেরে আন্তর্জাতিক সম্মেলন স্থগিত করল সৌদি আরব

গোপনে ইসরাইলে গিয়ে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করলেন হেগসেথ

অবৈধ ইসরাইলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান অ্যামনেস্টির

ইরান যুদ্ধে সহায়তা চাওয়ার মাধ্যমে ন্যাটোকে ‘পরীক্ষা’ করছিলেন ট্রাম্প

নেতানিয়াহুর সমর্থক-বিরোধী দুই পক্ষই ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করতে চায়

মধ্যপ্রাচ্যের পুরোনো রাজনৈতিক ব্যবস্থাকে বদলে দিচ্ছে ইরান যুদ্ধ: বিশ্লেষক

সেনাবাহিনীর দায়িত্ব এড়াতে পালিয়ে বেড়াচ্ছে লক্ষাধিক ইহুদি

‘ইরানকে নিশ্চিহ্ন করার হুমকি দিয়ে নিজেরাই ধ্বংসের মুখোমুখি শত্রুরা’

যুদ্ধ বন্ধে মধ্যস্থতার উদ্যোগ, ইরান সফরে যাচ্ছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী