হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনা নিয়ে ধোঁয়াশা

আমার দেশ অনলাইন

লেবাননে ইসরাইলি বাহিনীর অব্যাহত হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্বনির্ধারিত আলোচনা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। আগামীকাল শনিবার পাকিস্তানের ইসলামাবাদে এই বৈঠক হওয়ার কথা থাকলেও ইরানের প্রতিনিধি দল এখনো তেহরান ত্যাগ করেনি।

মধ্যপ্রাচ্য কৌশলগত গবেষণা কেন্দ্রের সিনিয়র ফেলো আব্বাস আসলানি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে এ তথ্য নিশ্চিত করেছেন

আবাস আসলানি বলেন, লেবাননে ইসরাইলি হামলা চলতে থাকা অবস্থায় কোনো ধরনের সংলাপে বসতে রাজি নয় ইরান।

তিনি বলেন,‘ইরানি প্রতিনিধি দল এখনো তেহরান থেকে রওনা দেয়নি। তাদের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, যতক্ষণ লেবাননে হামলা চলবে, ততক্ষণ ইসলামাবাদে কোনো আলোচনা হবে না।’

মূলত লেবানন পরিস্থিতি এই কূটনৈতিক প্রচেষ্টাকে গভীর অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।

বৈঠক স্থগিতের পেছনে কেবল যুদ্ধ নয়, বরং যুক্তরাষ্ট্রের অবস্থানের পরিবর্তনকেও দায়ী করছে তেহরান। জানা গেছে, মার্কিন প্রেসিডেন্টের অনুমোদিত একটি ১০-দফা শান্তি পরিকল্পনার কাঠামো থেকে সম্প্রতি সরে আসার ইঙ্গিত দিয়েছে ওয়াশিংটন।

আব্বাস আসলানির মতে, এটি ইরানিদের মধ্যে একটি বড় ধরনের 'আস্থা সংকট' তৈরি করেছে।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি রক্ষা না করার পুরোনো ভয়টি তেহরানে আবার জোরালো হয়েছে। রাজনৈতিক এই পরিবর্তনগুলো প্রমাণ করছে যে আমেরিকাকে বিশ্বাস করা কঠিন।’

মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনী উপস্থিত ও সতর্ক রয়েছে: সেন্টকম

আলোচনা চললেও কাটেনি মতভেদ: ইরান

ইরান চুক্তিতে নেতানিয়াহু এখন ট্রাম্পের বলির পাঁঠা

ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিল ইসরাইলি বাহিনী

কথায় নয়, যুক্তরাষ্ট্রকে কাজে প্রমান দিতে হবে: ইরানের স্পিকার

আল-আকসার তত্ত্বাবধান থেকে জর্ডানকে সরাতে কাজ করছে যুক্তরাষ্ট্র-ইসরাইল

ইরান সংলাপের মাধ্যমে নয়, ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ছাড় আদায় করে

যুদ্ধবিরতির মাঝেও ইসরাইলি হামলায় প্রতিদিন লেবাননে ১১ শিশু হতাহত

পশ্চিম তীরে ডিজিটাল ‘ঔপনিবেশিক দখলদারিত্ব’ চালাচ্ছে ইসরাইল

হামাসের আরেক শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের