হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরাইলি বোমা হামলা

আমার দেশ অনলাইন

ছবি : সংগৃহীত

দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় আবারও বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী।

আলজাজিরা আরবির প্রতিবেদনে জানানো হয়েছে, নাবাতিয়েহ শহর ও মাইফাদাউন এলাকায় নতুন করে এই হামলা চালানো হয়।

হামলার ফলে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ে আরও তথ্য পাওয়া গেলে তা জানানো হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, দক্ষিণ লেবাননে সামরিক অভিযান অব্যাহত থাকবে এবং তথাকথিত ‘নিরাপদ অঞ্চল’-এর ভেতরেও তা চলবে। সীমান্তসংলগ্ন এলাকায় সংক্ষিপ্ত সফর শেষে তিনি এ কথা জানান।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের চাপ এবং সম্ভাব্য আলোচনার প্রস্তুতির কারণে রাজধানী বৈরুতের আশপাশে হামলা কিছুটা কমেছে। তবে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায়, বিশেষ করে বিনত জবেইল অঞ্চলে ইসরাইলের বিমান হামলা অব্যাহত রয়েছে।

এসআর

২৪ ঘণ্টায় রাজধানীতে ৪৪০ জন গ্রেপ্তার

জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত হবে নোয়াখালী: এমপি শাহজাহান

সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

বরিশালে মা-শিশু উৎসবে স্বাস্থ্যসচেতনতার বার্তা

ঢাবিতে বাংলা শেখায় আগ্রহ বাড়ছে চীনা শিক্ষার্থীদের

থানা কম্পাউন্ডে আহত ৮ গরু জবাই, স্বাস্থ্য পরীক্ষা নিয়ে প্রশ্ন

কৃষিজমির মাটি কাটা বন্ধে মুরাদনগর প্রশাসনকে হাইকোর্টের নির্দেশ

শাহজালাল বিমানবন্দরে বিপুল পরিমাণ কুশসহ দুই ভারতীয় আটক

তিনদিন সাগরে ভেসে অবশেষে উদ্ধার ১৬ জেলে

দেশজুড়ে বৃষ্টি বাড়ার আভাস, থাকবে ভ্যাপসা গরম