হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানে ৩ মোসাদ এজেন্টের মৃত্যুদণ্ড কার্যকর

আমার দেশ অনলাইন

প্রতীকী ছবি

ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করা এবং সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা ছড়ানোর অভিযোগে তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। গত জানুয়ারিতে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় মাশহাদ শহরে বিক্ষোভ চলাকালে এই সহিংসতার ঘটনা ঘটেছিল।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ জানিয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন মেহেদি রাসুলি, মোহাম্মদরেজা মিরি ও ইব্রাহিম দৌলতাবাদি।

এদের মধ্যে রাসুলি ও মিরিকে ‘মোসাদ সংশ্লিষ্ট’ এবং দৌলতাবাদীকে মাশহাদের তাবারসি এলাকায় দাঙ্গার নেতা হিসেবে বর্ণনা করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাসুলি ও মিরি সরাসরি নিরাপত্তা বাহিনীর সদস্য হামিদরেজা ইউসুফিনেজাদ হত্যাকাণ্ডে জড়িত ছিলেন। এছাড়া তাদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি ধ্বংস ও লুটপাট, মলোটভ ককটেল ব্যবহার করে জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে অপরাধ করা এবং দেশীয় অস্ত্র তৈরির অভিযোগ আনা হয়েছে।

অন্যদিকে, ইব্রাহিম দৌলতাবাদীর বিরুদ্ধে অভিযোগ, তিনি ২৫০ থেকে ৩০০ জন সশস্ত্র দাঙ্গাকারীকে জড়ো করে সংঘর্ষে লিপ্ত হয়েছিলেন।

ইরানি কর্তৃপক্ষের দাবি, ওই সংঘর্ষে বেশ কয়েকজন নিরাপত্তা কর্মী নিহত হন। এছাড়া একটি ব্যাংক এবং আধাসামরিক বাহিনী বাসিজ-এর একটি সামরিক ঘাঁটিসহ সরকারি ও ব্যক্তিগত সম্পত্তি ধ্বংসের দায়ে তাকে অভিযুক্ত করা হয়।

সূত্র: আলজাজিরা

এএম

সৌদিতে এক সপ্তাহে ১৪ হাজার প্রবাসী গ্রেপ্তার

সৌদি আরবে মৃত্যুদণ্ড কীভাবে নির্ধারিত হয়

বন্দর আব্বাসে ড্রোন ভূপাতিত করল ইরান

ইসরাইলি অভিযানে হেবরনে ২ হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত

হুথিদের বিরুদ্ধে মক্কা-মদিনায় হামলার অভিযোগ, নিন্দা জানাল মুসলিম ওয়ার্ল্ড লিগ

সৌদিকে চাপের মুখে ফেলায় মূল্য দিতে হবে যুক্তরাষ্ট্রকেই

সৌদির নিরাপত্তা নিশ্চিত করতে সেনা পাঠাতে প্রস্তুত মিসর

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের সক্ষমতা বাড়াচ্ছে সৌদি আরব

রিয়াদে পরপর বিস্ফোরণ, ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি

একের পর এক ধাক্কায় বিপর্যস্ত সৌদি যুবরাজের স্বপ্ন