হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লেবাননে ভুল লক্ষ্যবস্তুতে ইসরাইলের হামলা, বিরোধী নেতা ও স্ত্রী নিহত

আমার দেশ অনলাইন

লেবাননে হিজবুল্লাহ নেতাকে লক্ষ্য করে রোববার হামলা চালায় ইসরাইল। তবে হামলাটি নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত করতে ব্যর্থ হলে এতে বিরোধী একটি রাজনৈতিক দলের একজন শীর্ষ নেতা নিহত হন।

ইসরাইল ডিফেন্স ফোর্স (আইডিএফ) বিবিসিকে জানিয়েছে, হামলাটি মূল লক্ষ্যভেদ করতে পারেনি। এই ঘটনায় লেবাননের খ্রিস্টান-সমর্থিত দল লেবানিজ ফোর্সেস পার্টির জ্যেষ্ঠ নেতা পিয়েরে মুভাদ এবং তার স্ত্রী ফ্লাভিয়া মুভাদ প্রাণ হারান। ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে আইডিএফ।

যে ভবনে হামলা চালানো হয় সেটি ছিল বৈরুতের পূর্বাঞ্চলে অবস্থিত একটি আবাসিক অ্যাপার্টমেন্ট, যেখানে প্রধানত খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ বসবাস করেন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় একজন পুরুষ ও দুই নারী নিহত হয়েছেন। স্থানীয় মেয়র বলেন, যে ভবনে হামলা হয়, তার নিচতলায়ই ওই দম্পতি বসবাস করতেন।

আইডিএফ জানিয়েছে, ভুলবশত এই হামলার ফলে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা তারা মূল্যায়ন করছে।

এদিকে লেবানিজ ফোর্সেস পার্টি জানিয়েছে, পিয়েরে মুভাদ কোনো যোদ্ধা ছিলেন না এবং তিনি কোনো সামরিক লক্ষ্যবস্তুও ছিলেন না। নিহত হওয়ার আগে তিনি পরিবারের সঙ্গে বাড়িতে ইস্টার সানডে উদযাপন করছিলেন।

ইয়েমেন যুদ্ধে সামরিক হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান ইরানের

হেরে গিয়েও জুয়ার টেবিল ছাড়ছে না ট্রাম্প প্রশাসন: গালিবাফ

হরমুজে মাইনে আঘাত পেয়ে ট্যাংকারে আগুন, বন্ধ চলাচল

যুদ্ধ বন্ধের বিনিময়ে সৌদির কাছে ৫১ বিলিয়ন ডলার দাবি হুথিদের

তেহরানে পুড়িয়ে দেওয়া হলো ট্রাম্প-ভ্যান্স-নেতানিয়াহুর বিশাল ব্যানার

বন্ধুকে হত্যার দায়ে কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড

নেতানিয়াহুর ‘হামাস-সমর্থক’ তকমা সত্ত্বেও সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চাইছেন বিরোধীরা

যুদ্ধ নিয়ে নতুন যে বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা

সৌদি আরব ও সিরিয়ার প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই

সৌদি জোটের হামলায় ইয়েমেনে ২০ জন নিহত