হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লেবাননে আগ্রাসন নিয়ে চাপের মুখে নেতানিয়াহু

আমার দেশ অনলাইন

লেবাননে আগ্রাসনের কারণে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্রমবর্ধমান চাপের মুখে পড়েছেন বলে জানিয়েছে বিভিন্ন সূত্র।

ইসরাইলি গণমাধ্যম হারেৎজ-এর তথ্য অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে অন্তত বৈরুতের ওপর হামলা বন্ধ করতে এবং লেবাননের সরকারের সঙ্গে সংলাপে যেতে চাপ ও নির্দেশ দিয়েছেন।

অন্যদিকে, লেবানন সরকারও কোণঠাসা বোধ করছিল। তারা চায়নি লেবাননে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার দায়িত্বে ইরান থাকুক। তাই তারা সেই নিষেধাজ্ঞা ভেঙে একজন ইসরাইলি প্রতিনিধির সঙ্গে সরাসরি কথা বলতে রাজি হয়, যদিও তাদের দেশ তখনও আক্রমণের শিকার ছিল।

প্রাথমিক বৈঠকে কোনো গুরুত্বপূর্ণ অগ্রগতি হওয়ার সম্ভাবনা কম, কারণ উভয় পক্ষের অবস্থান এখনো অনেক দূরে। বিশেষ করে চলমান হামলার মধ্যেই আলোচনা চালানো নিয়ে বড় মতপার্থক্য রয়েছে।

এদিকে, অভ্যন্তরীণ রাজনীতিতেও চাপ বাড়ছে নেতানিয়াহুর ওপর। সাম্প্রতিক জনমত জরিপে তার জনপ্রিয়তা কমছে বলে ইঙ্গিত পাওয়া গেছে। এমনকি তার ডানপন্থী প্রতিদ্বন্দ্বী ও সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট, এখন নির্বাচনে নেতানিয়াহুর লিকুদ পার্টির চেয়ে বেশি আসন পেতে পারেন বলেও ধারণা করা হচ্ছে।

সূত্র: আলজাজিরার।

নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল-আকসায় অর্ধ লক্ষাধিক মুসল্লির নামাজ আদায়

ইরান যুদ্ধ: মুসলিমপ্রধান আজারবাইজানে গোপন সেনা ঘাঁটি ছিল ইসরাইলের

চাইলেই ইরানের ইউরেনিয়াম দখল করতে পারি: ট্রাম্প

ইসরাইলে মার্কিন অস্ত্র পাঠানো বন্ধের বিলে সমর্থন বাড়ছে

আল-আকসায় জর্ডানের অভিভাবকত্ব অবশ্যই সম্মান করতে হবে: যুক্তরাজ্য

হরমুজে ইরানের দাপট, সংকটে বিশ্ব অর্থনীতি

লেবাননে আরো ৬৩ জন ইসরাইলি সেনা আহত

পরাজয়ের পর ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল: খামেনি

লেবাননে হামলা চললে উত্তর ইসরাইল নিরাপদ থাকবে না: হিজবুল্লাহ

শত্রুর চক্রান্ত ব্যর্থ করতে জাতীয় ঐক্যের আহ্বান ইরানের সর্বোচ্চ নেতার