হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে ইরান, দাবি ট্রাম্পের

আমার দেশ অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরান নিজেই হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের কাছে আবেদন জানিয়েছে।

মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক পোস্টে তিনি এই দাবি করেন।

ট্রাম্প তার পোস্টে লেখেন, ‘ইরান আমাদের জানিয়েছে তারা বর্তমানে ভেঙে পড়ার মতো অবস্থায় রয়েছে। তারা চায় আমরা যেন যত দ্রুত সম্ভব হরমুজ প্রণালি খুলে দেই। এর পাশাপাশি তারা বর্তমানে তাদের নেতৃত্বের পরিস্থিতি গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে।’

ট্রাম্প আরো বলেন, ‘আমি বিশ্বাস করি তারা (ইরান) তাদের নেতৃত্বের সংকট কাটিয়ে উঠতে সক্ষম হবে। এই বিষয়ে আপনাদের মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ।’

উল্লেখ্য, ইরান যুদ্ধের জেরে বর্তমানে হরমুজ প্রণালিতে অচলাবস্থা বিরাজ করছে। একদিকে ইরান প্রণালীটি নিয়ন্ত্রণের চেষ্টা করছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র সেখানে কঠোর নৌ-অবরোধ আরোপ করে রেখেছে। ট্রাম্পের এমন দাবির বিষয়ে এখন পর্যন্ত তেহরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: আল জাজিরা

এএম

সৌদি সীমান্তে হুথিদের একের পর এক স্থল অভিযান

মসজিদুল হারামের উন্নয়নে নতুন উদ্যোগ, ধর্মীয় সেবার গুণগত মান বাড়ছে

ইরানের আকাশে যুক্তরাষ্ট্রের দুটি ড্রোন ভূপাতিতের দাবি আইআরজিসির

হরমুজে মাইন বিস্ফোরণে তিন তেলবাহী ট্যাংকার বিধ্বস্তের দাবি আইআরজিসির

মসজিদে নববীর স্বয়ংক্রিয় ছাতায় প্রযুক্তি ও নান্দনিকতার অনন্য সমন্বয়

বেলফোর ঘোষণা থেকে নাকবা: ফিলিস্তিনে ইহুদিদের সশস্ত্র তৎপরতা কতটা জানত ব্রিটেন

ইসরাইলি বাহিনীর পাহারায় আল-আকসায় বসতি স্থাপনকারীদের অনুপ্রবেশ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নয়া ইস্যু এআই ডেটা সেন্টার

ইউসুফ (আ.)-এর মাজার নিয়ে দীর্ঘদিনের সংকট নতুন করে আলোচনায়

আমিরাতে রেড অ্যালার্ট জারি