হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরান তার অধিকার ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষায় দ্বিধা করবে না: পেজেশকিয়ান

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

বারবার প্রতিশ্রুতি লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, ইরান কখনোই সংঘাত চায়নি। আন্তর্জাতিক আইনের ভিত্তিতে সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানে আগ্রহী তেহরান। তবে ইরান তার বৈধ অধিকার এবং ভূখণ্ডের অখণ্ডতা রক্ষায় কোনো দ্বিধা করবে না।

শনিবার যুদ্ধবিরতির প্রচেষ্টা, ইসলামাবাদ আলোচনা এবং লেবাননের ক্রমবর্ধমান পরিস্থিতি নিয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে ফোনে কথা বলেন ইরানি প্রেসিডেন্ট।

এ সময় ইরানের প্রেসিডেন্ট অতীতের আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি লঙ্ঘনের কথা স্মরণ করে বলেন, ওয়াশিংটন দুটি যুদ্ধ চাপিয়ে দিয়েছে এবং ইরানি জাতির বিরুদ্ধে অসংখ্য অপরাধ করেছে।

তিনি বলেন, ইরান কখনোই সংঘাত চায়নি। বলেন, আন্তর্জাতিক আইনের ভিত্তিতে সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের পক্ষে তেহরান। তবে ইরান তার বৈধ অধিকার এবং ভূখণ্ডের অখণ্ডতা রক্ষায় কোনো দ্বিধা করবে না।

প্রেসিডেন্ট ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে একটি প্রতিরক্ষামূলক প্রয়োজনীয়তা হিসেবেও বর্ণনা করেছেন। ইরান ও এই অঞ্চলের ওপর বেআইনি হামলার বিষয়ে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর নিষ্ক্রিয়তার সমালোচনা করেন তিনি।

অন্যদিকে, ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারে সহায়তা করতে ফ্রান্সের প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেন।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

পাকিস্তানে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রে আটক জাহাজের ২২ ইরানি নাবিক

গাজায় ইসরাইলি নৃশংসতা, যুদ্ধবিরতির মধ্যেও নিহত ১০৩১

মসজিদে হামলার দায়ে ইসরাইলি ৬ অভিবাসীর বিরুদ্ধে মামলা

মার্কিন স্থাপনায় পাল্টা হামলা চালাল ইরান

সফল ইরান, ব্যর্থ যুক্তরাষ্ট্র

হরমুজ সংক্রান্ত হটলাইন চালুর দাবি যুক্তরাষ্ট্রের, নাকচ ইরানের

সৌদিতে ভ্রমণ নিষিদ্ধ ৩ দেশের নাগরিকদের

জাহাজে ড্রোন হামলার জবাবে ইরানে মার্কিন হামলা

ছাড় করা অর্থ দিয়ে যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য কেনার দাবি ভিত্তিহীন: ইরানের স্পিকার

ইসরাইলকে ‘শর্তহীনভাবে’ লেবানন ছাড়তে বললেন হিজবুল্লাহ প্রধান