হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হুথিদের অস্ত্র গুদামে সৌদি সমর্থিত বাহিনীর বিমান হামলা

আমার দেশ অনলাইন

হুথিদের ক্ষেপণাস্ত্র প্রদর্শন। ফাইল ছবি

ইয়েমেনের পশ্চিমা স্বীকৃত সরকারের সামরিক বাহিনী জানিয়েছে, তারা হুথিদের নিয়ন্ত্রণাধীন একটি অস্ত্রের গুদাম লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে।

দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অবরুদ্ধ শহর তাইজের দক্ষিণে নাজদ কাসিম এলাকায় এ হামলা চালানো হয়। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি হুথিরা।

সাম্প্রতিক সময়ে যুদ্ধক্ষেত্রে কিছু সাফল্য অর্জন করলেও সৌদি আরবের সমর্থনপুষ্ট সরকারি বাহিনী ইয়েমেন ও সৌদি ভূখণ্ডে হুথিদের হামলা বন্ধ করতে পারেনি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, গত ৮ নভেম্বর পর্যন্ত ইয়েমেনের সংঘাতে হতাহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৭৫৫ জনে। তাদের মধ্যে ২ হাজার ৯৮ জন নিহত এবং ৯ হাজার ৬৫৭ জন আহত হয়েছে।

সূত্র: আলজাজিরা

আরএ

জর্ডানে গির্জায় হামলার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো: বাঘাই

আইজেনকোটের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন করতে চান নেতানিয়াহু

গাজায় চরম প্রতিকূলতার মধ্যেও কোরআন হিফজ করায় সংবর্ধিত ১০০০ হাফেজ-হাফেজা

জনগণের জীবন-জীবিকার সুরক্ষাই এখন ইরানের মূল লড়াই: গালিবাফ

তেল পাচারের অভিযোগে ইরাকের ৯ নিরাপত্তা কর্মকর্তা বরখাস্ত

যুদ্ধ নয়, শান্তিও নয়—এমন পরিস্থিতিতে থাকতে রাজি নয় ইরান

ইউক্রেন যুদ্ধে অর্থের জোগান ইউরোপের, ইরান সংকটে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাড়ছে দূরত্ব

বাহরাইনে ইরানের ড্রোন হামলায় মার্কিন রাডার ধ্বংস

যুদ্ধের পরেও ইরানের হাতে মজুত ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র