হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হরমুজ না খুললে মঙ্গলবার হবে ‘পাওয়ার প্ল্যান্ট ও ব্রিজ ডে’: ট্রাম্প

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হরমুজ প্রণালী বন্ধ রাখা হলে ইরানকে ‘ভয়াবহ পরিস্থিতির’ মুখোমুখি হতে হবে। খবর আলজাজিরার।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, ‘মঙ্গলবার হবে ‘পাওয়ার প্ল্যান্ট ডে’ এবং ‘ব্রিজ ডে’—সব একসঙ্গে ইরানে।’

তিনি আরো বলেন, ইরান যদি দ্রুত হরমুজ প্রণালী খুলে না দেয়, তাহলে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া হবে এবং পরিস্থিতি ইরানিদের জন্য ‘নরকের মতো’ হয়ে উঠবে।

ট্রাম্পের এই বক্তব্য মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরো বাড়িয়ে দিয়েছে বলে বিশ্লেষকদের ধারণা। এর আগে ট্রাম্প হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন, হরমুজ না খুললে ইরানে নরক নেমে আসবে।

তবে ট্রাম্পের আল্টিমেটামকে ‘অসহায় ও দিশেহারা’ উল্লেখ করে প্রত্যাখ্যান করে ইরান। খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের জেনারেল আলী আবদুল্লাহি আলী আবাদি বলেন, মার্কিন প্রেসিডেন্টের এই হুমকি একটি ‘অসহায়, দিশেহারা, ভারসাম্যহীন এবং বিবেচনাহীন কাজ।

অন্যদিকে খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম যুলফাকারি বলেন, ‘যদি শত্রুতা বাড়ে, তবে পুরো অঞ্চলটি আপনাদের জন্য নরকে পরিণত হবে; ইসলামী প্রজাতন্ত্র ইরানকে পরাজিত করার বিভ্রম একটি চোরাবালিতে পরিণত হবে, যেখানে আপনারা ডুবে যাবেন।’

রাবিতে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল ইসলামী ছাত্রীসংস্থা

চসিক মেয়রকে ‘মেয়াদোত্তীর্ণ’ বলায় জামায়াত আমিরের বক্তব্যে ডা. শাহাদাতের ক্ষোভ

জার্মানির পূর্বাঞ্চলে ভোট, ইতিহাস গড়ার পথে কট্টর ডানপন্থি দল এএফডি

শাকসু নির্বাচন না দিলে চেয়ার ছাড়ুন, প্রশাসনকে শিক্ষার্থীদের হুঁশিয়ারি

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল আঞ্চলিক প্রধানের সাক্ষাৎ

রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ জানালেন মন্ত্রী

যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে ইরান বলল, সবে শুরু করলাম

একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮

জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তরই বর্তমান সরকারের বড় চ্যালেঞ্জ: স্পিকার

জামায়াতের দাবি নাকচ, এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে ইসির ‘না’