হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

পশ্চিম তীরে জানাজায় ইসরাইলের হামলা

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

অধিকৃত পশ্চিম তীরের আল-মুঘাইয়ার গ্রামে দুই ফিলিস্তিনির জানাজায় অংশগ্রহণকারী শোকাতুর মানুষের ওপর হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা এই তথ্য জানিয়েছে।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে ওয়াফা জানিয়েছে, মঙ্গলবার গ্রামে একটি স্কুলে বসতি স্থাপনকারীদের (সেটলার) হামলায় এক ফিলিস্তিনি কিশোর এবং এক ব্যক্তি নিহত হন। বুধবার তাদের জানাজার মিছিলে ইসরাইলি বাহিনী তাজা গুলি, স্টান গ্রেনেড এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি বাহিনীর বাধা ও হামলার মধ্যেই স্থানীয় মসজিদে জানাজা শেষে তাদের গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে।

সূত্র: আল-জাজিরা

প্রাকৃতিক সম্পদ রক্ষায় সামাজিক উদ্যোগ সময়ের দাবি: এমপি মিলন

ডিজিএফআই পরিচয়ে সিএনজি চালক অপহরণ, আটক ৩

হরমুজে অচলাবস্থা ভাঙতে মরিয়া যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় ইরান

১৪,৩০০ কোটি আয়ের রেকর্ড বার্সেলোনার

চাঁদপুরে ৮ হাজার একরজুড়ে সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ: বিডা চেয়ারম্যান

৮ দিনের ব্যবধানে দুই হ্যাটট্রিকের কীর্তি ক্রোকোম্বে!

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

বয়স জালিয়াতি করে ভারতীয় ক্রিকেটার নিষিদ্ধ

‘পিসিবির জন্য পাকিস্তান এখন হাসির পাত্র’

আর্জেন্টিনায় বিদায়ী ম্যাচ খেলবেন মেসি!