হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

বেআইনি কর্মকাণ্ডের অভিযোগ, ফরাসি ভাষা শিক্ষা কেন্দ্র বন্ধ করল ইরান

আমার দেশ অনলাইন

‘বেআইনি কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগে ফরাসি দূতাবাসের নিয়ন্ত্রণাধীন একটি ভাষা শিক্ষা কেন্দ্র বন্ধ করে দিয়েছে ইরান।

তেহরানের প্রসিকিউটরের কার্যালয় জানায়, বছরের পর বছর ধরে ভাষা শিক্ষার আড়ালে কার্যক্রম পরিচালনা করে আসছিল ফরাসি ভাষা শিক্ষা কেন্দ্রটি (সিএলএফ)। প্রতিষ্ঠানটি বেআইনিভাবে পরিচালিত হচ্ছিল অভিযোগে আদালতের নির্দেশে এর সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

ইরানের বিচার বিভাগ ফরাসি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আন্তর্জাতিক কূটনৈতিক রীতি ও সমঝোতা সরাসরি লঙ্ঘনের অভিযোগও করেছে।

ইরানি কর্তৃপক্ষের অভিযোগ, ভাষা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পাওয়া বিশেষ মর্যাদার অপব্যবহার করেছে কেন্দ্রটি। একই সঙ্গে ইরানের মেধাবী ও প্রভাবশালী ব্যক্তিদের চিহ্নিত করে নিজস্ব নেটওয়ার্ক গড়ে তোলা এবং তাদের দেশত্যাগে সরাসরি সহায়তা করার মতো কর্মকাণ্ডেও প্রতিষ্ঠানটি জড়িত ছিল।

সাম্প্রতিক মাসগুলোতে ইরান ও ফ্রান্সের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের ব্যাপক অবনতি হয়েছে।

গত মাসে ফ্রান্সে নিযুক্ত ইরানের দুই কূটনীতিককে বহিষ্কার করে প্যারিস। ইরানে নিযুক্ত দুই ফরাসি প্রতিনিধিকে সাময়িকভাবে আটক এবং তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার প্রতিক্রিয়ায় ফ্রান্স এ পদক্ষেপ নেয়। এর আগে তেহরান ওই দুই ফরাসি কূটনীতিকের বিরুদ্ধে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের পাল্টা অভিযোগ তুলেছিল।

সূত্র: মেহের নিউজ

এআরবি

ইরাকে মার্কিন সেনাদের অবস্থান করা বিমানবন্দরের কাছে বিস্ফোরণ

ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুঁশিয়ারি

ইরান নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি, বললেন—বড় কিছু ঘটতে যাচ্ছে

ইসরাইলি হামলায় গাজায় নিহত বেড়ে ৭৩৯১০

ইয়েমেন সংঘাতে সৌদি মিত্রদের জড়িয়ে পড়ার সম্ভাবনা কতটা

যুক্তরাষ্ট্রের উন্নত অস্ত্র ও প্রযুক্তি চাইছে ইসরাইল, সামরিক সক্ষমতা আরো বাড়ানোর প্রস্তুতি

ইরাকে বিচারের মুখোমুখি হচ্ছেন ফরাসি আইএস সন্দেহভাজনরা

নতুন করে নিরাপত্তার চাপে সৌদি, মক্কা চুক্তির প্রথম পরীক্ষা শুরু

মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি, সামরিক সংঘাত মারাত্মক রূপ নেওয়ার শঙ্কা

গাজায় ৭০০ তাঁবুতে পাঠদান চলছে ৫ লাখ শিক্ষার্থীর